Monday, March 30, 2026
25 C
Dhaka

যে ৩০ দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট

২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও ভিন্নধর্মী আসর। তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। ৪৮ দল অংশ নেওয়ায় বিশ্বকাপ এবারই প্রথম এত বিস্তৃত রূপে অনুষ্ঠিত হচ্ছে।

বর্ধিত আসর, নতুন ফরম্যাট এবং তিন দেশের বিস্তৃত ভেন্যু—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে আগেভাগেই উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যেই ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডসহ মোট ৩০টি দেশ নিশ্চিত করেছে তাদের জায়গা। তবে এখনও বিশ্বকাপের টিকিট পায়নি ইউরোপের শক্তিশালী দলগুলো—পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডস।

জার্মানি লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ গোলে জিতলেও তাদের নিশ্চিত জায়গা পেতে শেষ ম্যাচে হার এড়ানো জরুরি। যদি তারা হেরে যায়, তাহলে তাদের প্লে-অফের দিকে তাকাতে হবে। অন্যদিকে পর্তুগালের সামনে স্পষ্ট সমীকরণ—শেষ ম্যাচে জিতলেই নিশ্চিত হবে কাতার-পরবর্তী প্রথম বিশ্বকাপ।

নেদারল্যান্ডসের অবস্থান তুলনামূলক অনেক স্বস্তিদায়ক। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডাচরা। পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩, কিন্তু গোল ব্যবধানে (+১৩) অনেক এগিয়ে রোনাল্ড কোয়েমানের দল। ফলে লিথুনিয়ার বিপক্ষে তাদের শেষ ম্যাচ প্রায় আনুষ্ঠানিকতাই।

এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ৩০ দল হলো:
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, আলজেরিয়া, কাবো ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ধর্মপাশায় ঝড়বৃষ্টির কারণে ৩০ গ্রামে দুই দিন ধরে বিদ্যুৎহীনতা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৩০টি গ্রামে...

ঘরেই বানান স্ট্রিট-স্টাইল মিষ্টি আলুর ফ্রাই

প্রচলিত আলুর ফ্রাইয়ের বাইরে ভিন্ন কিছু খেতে চাইলে মিষ্টি...

রাজশাহী মেডিকেলে হামের নতুন ওয়ার্ড, সংক্রমণ বেড়ে ৩১ শতাংশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই...

চট্টগ্রামে ঘরের সিলিংয়ে ঝুলছিল গৃহবধূ, স্বামী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ঘরের সিলিং...

শ্রমিকদের দাবিতে রংপুর বিভাগে তেলবাহী লরি উত্তোলন বন্ধ

রংপুর বিভাগের ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।...

তেলের চাপ কমাতে রাঙামাটিতে পরীক্ষামূলক রুটিন বিক্রয় শুরু

রাঙামাটিতে রুটিন অনুযায়ী জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। শহরের...

পেট্রল না পেয়ে বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকেরা

জ্বালানি তেলের সংকটে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ভাড়ায়...

ব্যালটে সিল মারার ঘটনায় আলোচিত নেতা এবার রাজনীতি ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা...

আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে আহত রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে এক...

২০২৬-২৭ সালে তাপমাত্রা পৌঁছাতে পারে নতুন উচ্চতায়

বিশ্বজুড়ে জলবায়ুর ভারসাম্যহীনতা নতুন মাত্রায় পৌঁছেছে বলে সতর্ক করেছে...

হত্যার অভিযোগে ট্রাকচালক গ্রেপ্তার, জব্দ করা হয়েছে ট্রাক

নড়াইলে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের...

সাফা-মারওয়ার ইতিহাস ও তাৎপর্য

পবিত্র কাবা শরিফের নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড় ইসলামের...

১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি পুরোপুরি বাতিল...

জুল হুলাইফা, হাজিদের ইহরাম শুরুর পবিত্র স্থান

মদিনা থেকে মক্কার পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন...
spot_img

আরও পড়ুন

ধর্মপাশায় ঝড়বৃষ্টির কারণে ৩০ গ্রামে দুই দিন ধরে বিদ্যুৎহীনতা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৩০টি গ্রামে গত শনিবার ভোর থেকে ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের ফলে বিদ্যুতের খুঁটি হেলে...

ঘরেই বানান স্ট্রিট-স্টাইল মিষ্টি আলুর ফ্রাই

প্রচলিত আলুর ফ্রাইয়ের বাইরে ভিন্ন কিছু খেতে চাইলে মিষ্টি আলুর ফ্রাই হতে পারে দারুণ একটি বিকল্প। বাইরে থেকে মচমচে এবং ভেতরে নরম এই খাবারটি...

রাজশাহী মেডিকেলে হামের নতুন ওয়ার্ড, সংক্রমণ বেড়ে ৩১ শতাংশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। মোহনপুরের ছয় মাস বয়সী শিশু ইভা সামান্য জ্বরে মা-বাবার সঙ্গে গত শুক্রবার হাসপাতালে ভর্তি...

চট্টগ্রামে ঘরের সিলিংয়ে ঝুলছিল গৃহবধূ, স্বামী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে ঘরের সিলিং থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্বামীর...
spot_img