Tuesday, April 7, 2026
31 C
Dhaka

মেসিকে সেরা মানেন না রোনালদো

ফুটবল দুনিয়ায় চিরন্তন বিতর্ক—লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা? এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন রোনালদো নিজেই। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই পর্তুগিজ তারকা স্পষ্ট জানিয়ে দেন, তিনি মেসিকে নিজের চেয়ে সেরা মনে করেন না।

রোনালদো বলেন, ‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’ পিয়ার্স মর্গানের সঙ্গে এই সাক্ষাৎকারকে বলা হচ্ছে রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত আলাপ। পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশিত হবে ৪ নভেম্বর, তবে টিজার প্রকাশের পরই তা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

টিজার ভিডিওতে দেখা যায়, মর্গান প্রশ্ন করেন—‘অনেকে বলে, মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?’ উত্তরে রোনালদো আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, ‘আমি সেই মতের সঙ্গে একমত নই।’ পরে সাবেক সতীর্থ ওয়েইন রুনির বক্তব্যের প্রসঙ্গ তুললে, যেখানে রুনি মেসিকে শ্রেষ্ঠ বলেছিলেন, রোনালদো শান্তভাবে জবাব দেন, ‘আমার কিছু যায় আসে না।’

ফুটবলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। বয়স প্রায় ৪০ ছুঁলেও তার মধ্যে এখনও প্রতিযোগিতার আগুন অটুট। সাক্ষাৎকারে রোনালদো মজার ছলে আরও বলেন, ‘তুমি তো এখন বিলিয়নিয়ার!’—এই প্রশ্নে হেসে উত্তর দেন, ‘না, আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি।’

এই আত্মবিশ্বাসই রোনালদোকে আলাদা করে রেখেছে ফুটবলের ইতিহাসে। মেসি ও রোনালদো—দুজনই আধুনিক ফুটবলের কিংবদন্তি, কিন্তু কে সেরা—এই তর্ক এখনো থামেনি, থামবেও না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে।...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি...

ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও...

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার...

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...
spot_img

আরও পড়ুন

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়। শারীরিক সুস্থতার ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিমিত আহার, নিয়মিত চলাফেরা এবং ব্যায়ামের মাধ্যমে শরীর...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে আলোচনায় উঠে এসেছে বেলজিয়ামের কিশোর লরাঁ সিমন্স। অল্প বয়সে এমন সাফল্যের কারণে অনেকেই তাকে ‘লিটল...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে। নিয়মিত পোস্ট করা, মন্তব্য লেখা কিংবা বিভিন্ন বিষয় শেয়ার করার প্রবণতা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা প্রদান বন্ধ রয়েছে। ভ্যাকসিন মজুদ থাকলেও সিরিঞ্জ সংকটের কারণে এই টিকাদান কার্যক্রম স্থগিত রয়েছে...
spot_img