Tuesday, March 31, 2026
26 C
Dhaka

ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলব : মেসি

২০২২ সালের কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। সেই মহাতারকাকে এরপর থেকে নিয়মিতই শুনতে হচ্ছে এক প্রশ্ন—তিনি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে? প্রায় প্রতিবারই এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারও একইভাবে তিনি জানিয়েছেন, পুরো ফিট থাকলে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে চান।

বর্তমানে ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার বয়স ও শারীরিক সক্ষমতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ইউরোপের ফুটবল অধ্যায় শেষ করে এখন তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর দল ইন্টার মায়ামিতে খেলছেন। দুই মৌসুম খেলার পর সম্প্রতি আরও তিন বছরের নতুন চুক্তিতে সই করেছেন তিনি। এ কারণে অনেকেই মনে করছেন, এই চুক্তি আসন্ন বিশ্বকাপে তার খেলার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সবসময়ই বিশেষ কিছু। পুরো ফিট অবস্থায় থাকলে আমি সেখানে থাকতে চাই এবং দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অবদান রাখতে চাই। তবে সিদ্ধান্তটা এখনই নয়—আমি প্রতিদিনের ভিত্তিতে বিষয়টি মূল্যায়ন করছি। আগামী মৌসুমের প্রস্তুতি শিবিরে (প্রি-সিজন) নিজেকে শতভাগ ফিট মনে হলে তখনই সিদ্ধান্ত নেব।”

২০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবলে আছেন মেসি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। এরপর দুই মৌসুম প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে খেলার পর ২০২৩ সালে যোগ দেন ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে। অনেকে মনে করেন, আমেরিকান লিগে তার যোগ দেওয়ার পেছনে ২০২৬ বিশ্বকাপকেই মাথায় রেখেছিলেন তিনি। নতুন চুক্তির পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে।

এ পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপে পাঁচবার অংশ নিয়েছেন মেসি। এবার খেলতে পারলে সেটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ১৯৫টি ম্যাচে ১১৪টি গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট মেসি জানিয়েছেন, “বিশ্বকাপ জেতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আমি ব্যক্তিগতভাবে প্রায় সবকিছুই জিতেছি। দলগতভাবে বার্সেলোনার হয়ে যা অর্জন করেছি, তা অনেক ফুটবলারেরই আজীবনের স্বপ্ন।”

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে আবারও মাঠে নামার সম্ভাবনা এখনও উড়িয়ে দেননি মেসি। তিনি বলেছেন, “আমরা শিরোপা ধরে রাখার সামর্থ্য রাখি। আবারও সেই চ্যালেঞ্জ নিতে চাই।” তবে তার জন্য সবচেয়ে বড় শর্ত একটাই—পুরোপুরি ফিট থাকা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন...

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...
spot_img

আরও পড়ুন

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। মানুষের সুবিধা-অসুবিধা এবং মানসিক অবস্থার প্রতি তাঁর গভীর মনোযোগ ইসলামী ইতিহাসে বিশেষভাবে...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে প্রধান আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার...

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আজ মঙ্গলবার বেইজিং...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
spot_img