Monday, March 30, 2026
25 C
Dhaka

প্রথম ধাপেই বিশ্বকাপের ১ মিলিয়ন টিকিট বিক্রি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। টিকিট-মূল্য নিয়ে শুরুতে সমালোচনা থাকলেও, ফিফার তথ্যে দেখা যাচ্ছে, প্রথম ধাপে ১ মিলিয়নেরও বেশি মানুষ টিকিট কিনেছেন। ২১২টি দেশ ও অঞ্চল থেকে এ বিপুল চাহিদা এসেছে।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। এ পর্যন্ত স্বাগতিক তিন দেশ এবং বাছাই পর্বে ২৮টি দল খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকিট ক্রয় করা দেশের মধ্যে শীর্ষে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

ফিফার তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক আবেদন প্রায় দেড় মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ঐতিহাসিক এই বিশ্বকাপে সারা বিশ্বের জাতীয় দলগুলো অংশগ্রহণ করবে। এত বেশি দর্শকের আগ্রহ দেখার পর আমি রোমাঞ্চিত। এটি বিশ্বজুড়ে ফিফা বিশ্বকাপের প্রতি মানুষদের গভীর ভালোবাসার সাক্ষ্য দিচ্ছে।”

প্রথম ধাপের লটারির মাধ্যমে নির্বাচিত ৪৫ লাখ দর্শক টিকিট কিনেছে। ফিফা দ্বিতীয় ধাপের আবেদন ২৭ অক্টোবর থেকে শুরু করবে। তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে ৫ ডিসেম্বর থেকে, যখন দলগুলোর সূচি চূড়ান্ত হবে।

টিকিটের দাম নিয়ে ফিফা ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থা চালু করেছে। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের টিকিটের জন্য দর্শকদের খরচ হতে পারে ৯৫৩৮ থেকে ৫৭,৫০০ ডলার পর্যন্ত। অর্থাৎ, সর্বনিম্ন টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ লাখ টাকা এবং সর্বোচ্চ প্রায় ৭০ লাখ টাকা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বোস্টন ও আশেপাশের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ফিফা জানিয়েছে, টিকিট কেনা এখনো চলমান থাকবে। বিশ্বকাপ চলাকালীন ১০৪টি ম্যাচের জন্য একক টিকিট, নির্দিষ্ট দল বা ভেন্যুভিত্তিক টিকিট কেনা যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তেলের চাপ কমাতে রাঙামাটিতে পরীক্ষামূলক রুটিন বিক্রয় শুরু

রাঙামাটিতে রুটিন অনুযায়ী জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। শহরের...

পেট্রল না পেয়ে বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকেরা

জ্বালানি তেলের সংকটে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ভাড়ায়...

ব্যালটে সিল মারার ঘটনায় আলোচিত নেতা এবার রাজনীতি ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা...

আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে আহত রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে এক...

২০২৬-২৭ সালে তাপমাত্রা পৌঁছাতে পারে নতুন উচ্চতায়

বিশ্বজুড়ে জলবায়ুর ভারসাম্যহীনতা নতুন মাত্রায় পৌঁছেছে বলে সতর্ক করেছে...

হত্যার অভিযোগে ট্রাকচালক গ্রেপ্তার, জব্দ করা হয়েছে ট্রাক

নড়াইলে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের...

সাফা-মারওয়ার ইতিহাস ও তাৎপর্য

পবিত্র কাবা শরিফের নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড় ইসলামের...

১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি পুরোপুরি বাতিল...

জুল হুলাইফা, হাজিদের ইহরাম শুরুর পবিত্র স্থান

মদিনা থেকে মক্কার পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে শতাধিক গবেষণায় বড় ধরনের ভুল উন্মোচিত

বিশ্বের উপকূলীয় ঝুঁকি নির্ধারণে ব্যবহৃত বহু মানচিত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা...

টমেটো ও মসলায় তৈরি সুস্বাদু পাকিস্তানি পদ

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জনপ্রিয় খাবার শিনওয়ারি কিমা করাই এখন...

ঘরে বসেই তৈরি করুন ইউরোপীয় গুলাশ

ইউরোপে না গিয়েও এখন ঘরে বসেই উপভোগ করা যায়...

ঢাকার মানচিত্রে ৯ বছরে বড় পরিবর্তন, স্যাটেলাইট ছবিতে স্পষ্ট নগরায়ণের চিত্র

ইউরোপীয় মহাকাশ সংস্থার কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশনের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে...

নবজাতকের থাইরয়েড পরীক্ষা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ

নবজাতকের থাইরয়েড সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কনজেনিটাল...
spot_img

আরও পড়ুন

তেলের চাপ কমাতে রাঙামাটিতে পরীক্ষামূলক রুটিন বিক্রয় শুরু

রাঙামাটিতে রুটিন অনুযায়ী জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। শহরের চারটি ফিলিং স্টেশনে নিরাপত্তা, শৃঙ্খলা ও অবৈধ মজুত রোধে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।...

পেট্রল না পেয়ে বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকেরা

জ্বালানি তেলের সংকটে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকেরা বিপাকে পড়েছেন। সপ্তাহখানেক ধরে তেলের অভাবে বেশির ভাগ মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। অল্পসংখ্যক...

ব্যালটে সিল মারার ঘটনায় আলোচিত নেতা এবার রাজনীতি ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি...

আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে আহত রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। আজ রোববার দুপুর...
spot_img