Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত

২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে ভারতের পাঁচটি শহর ও শ্রীলঙ্কার দুটি শহরের নাম চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পিটিআই জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে আগামী সপ্তাহে আইসিসি আনুষ্ঠানিকভাবে পূর্ণ সূচি প্রকাশ করবে। এখনো টিকিট সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি।

ভেন্যু হিসেবে ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই নির্বাচিত হয়েছে। শ্রীলঙ্কায় খেলার জন্য নির্বাচিত শহর দুটি হলো কলম্বো ও ক্যান্ডি। দ্বিপাক্ষিক সম্পর্কজনিত কারণে ভারত ও পাকিস্তান নিজেদের দেশে একে অপরের ম্যাচ আয়োজন করবে না; পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান যদি ফাইনালে পৌঁছায়, সেটিও শ্রীলঙ্কার মাটিতে হবে।

২০২৬ টি২০ বিশ্বকাপে আগের আসরের মতোই ২০ দল অংশ নেবে। দলগুলো চারটি গ্রুপে বিভক্ত হবে, প্রতিটি গ্রুপে পাঁচটি দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সুপার এইটে উঠবে, যেখানে তারা আবার দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। সুপার এইটের শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে, আর সেমিফাইনাল জয়ীরা লড়বে ফাইনালে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি আগের টি২০ বিশ্বকাপের সেরা সাত দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। টি২০ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আমেরিকা অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছে কানাডা। ইউরোপ অঞ্চলের পাঁচ দলের বাছাই থেকে এসেছে ইতালি (প্রথমবারের মতো) ও নেদারল্যান্ডস। আফ্রিকা অঞ্চলের আট দলের লড়াইয়ে কোয়ালিফাই করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এশিয়া-ইপিএ অঞ্চলের লড়াই থেকে এসেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

২০২৪ টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এবার নিজেদের মাঠে শিরোপা রক্ষার মিশনে নামবে। গত আসরে বার্বাডোসে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার দল।

সূত্র: পিটিআই
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের...

নিরাপত্তা প্রহরীকে মারধর ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে অপসারণের...

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো আনুষ্ঠানিক প্যানেল...

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ...

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক...

সহজ উপকরণে সুস্বাদু চালের হালুয়া

সহজলভ্য উপকরণ, স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রণালি এবং স্বাদের কারণে চালের...

ছিনতাইয়ের বলি হলেন ভ্যানচালক

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের পর মোজাম উদ্দিন শাহ (৫৫)...

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...

রাশিয়ার পারমাণবিক নীতি ও প্রতিরক্ষা অবস্থান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পারমাণবিক হামলা...

গ্রন্থমেলায় ৩০০ সিসিটিভি ক্যামেরায় নজরদারি

অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া...

জাপান ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা

তাইওয়ানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের...
spot_img

আরও পড়ুন

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে কোরআনে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের উত্তম...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে ১ হাজার ১০০টি লাল কোরাল মাছ। প্রতিটি মাছের ওজন চার থেকে ছয় কেজির মধ্যে। মঙ্গলবার...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা তুলে ধরেছেন রাশিয়ার কয়েকজন সৈন্য। তাদের মধ্যে দুজন বিবিসিকে জানিয়েছেন, সামান্য আদেশ অমান্য করলেই সহযোদ্ধাদের...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি ধারায়...
spot_img