Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

বিপিএলের ফিক্সিং তদন্তে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা বিসিবিতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন কমিটি তাদের ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে জমা দিয়েছে। বিসিবি মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত আগস্টে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেপ্টেম্বরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। এক মাসের বিলম্বে অবশেষে বিসিবির হাতে পৌঁছেছে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ফিক্সিং সংক্রান্ত বিষয় ছাড়াও বিসিবির পরিচালনাগত নানা দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি প্রশাসনিক কাঠামো ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায় স্বচ্ছতা আনার সুপারিশ করা হয়েছে।

৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, খেলোয়াড়দের সুরক্ষা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনাসহ একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রস্তাব করা হয়েছে। তদন্ত কমিটি মনে করে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করলে ভবিষ্যতে এমন অনিয়ম প্রতিরোধ সম্ভব হবে।

তবে বিসিবি জানিয়েছে, তদন্তের সব তথ্য এখনই প্রকাশ করা হবে না। সংস্থাটি আইসিসির দুর্নীতি দমন নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

ফিক্সিং বিরোধী উদ্যোগকে আরও শক্তিশালী করতে বিসিবি ইতিমধ্যে ‘বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট’ (বিসিবিআইইউ) গঠন করেছে। এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন স্বাধীন চেয়ারম্যান, যিনি ভবিষ্যতে ক্রিকেটে সুশাসন নিশ্চিতের দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদক কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার...

হজসেবায় অবহেলা করলে ব্যবস্থা

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুন্দর ও...

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যে খাবারগুলো

সুষম খাদ্য শরীরের সুস্থতার অন্যতম শর্ত। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, দৈনন্দিন...

যুবদলের চার নেতার সদস্যপদ বাতিল

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার ঘটনায় চার...

সুতো ছিঁড়লেই কেন সোজা পথে যায় ঢিল

ছোটবেলায় সুতোয় ঢিল বেঁধে মাথার ওপর ঘোরানোর অভিজ্ঞতা অনেকেরই...

ছয় এমপি পেলেন হুইপের দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ আসনের সংসদ...

পেছাল সাকিবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

শেয়ারবাজারে কারসাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায়...

শুল্ক ফাঁকির চেষ্টায় মাছের চালান জব্দ

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি...

রমজানে মুসল্লিশূন্য আল আকসা

অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে শনিবার রাতে এশা ও...

শিশু নির্যাতনের অভিযোগে স্বজন আটক

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নেওয়ার কথা বলে...

ইফতারের পর বাড়ছে মার্কেটে ভিড়

রমজানের প্রথম সপ্তাহ শেষ হতেই রাজধানীসহ বিভিন্ন শহরে ঈদের...

চাঁদের পাথর বিক্রি করলে হতে পারে জেল

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত অ্যাপোলো কর্মসূচির ছয়টি...

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত...
spot_img

আরও পড়ুন

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত রোববার রাত ১১টার দিকে এক তরুণ বোনকে খুন করে পালানোর চেষ্টা করছিল। এলাকাবাসী তাকে বোরকা...

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদক কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে সচিবালয়ে...

হজসেবায় অবহেলা করলে ব্যবস্থা

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজিদের সেবা দিলে সংশ্লিষ্ট এজেন্সিকে পুরস্কৃত করা হবে, আর অবহেলা বা কষ্ট দিলে শাস্তির...

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যে খাবারগুলো

সুষম খাদ্য শরীরের সুস্থতার অন্যতম শর্ত। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, দৈনন্দিন খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখলে কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ সুরক্ষিত থাকে। এসব খাবার শুধু পুষ্টিই জোগায়...
spot_img