Friday, February 27, 2026
22.9 C
Dhaka

অবসর নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও আলোচনায় এসেছেন। তবে এবার ব্যাট বা বল হাতে নয়, নিজের ভবিষ্যৎ ও অবসর পরিকল্পনা নিয়ে দেওয়া এক খোলামেলা বক্তব্যের কারণে।

দীর্ঘদিন ধরে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছিল—সাকিব নাকি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে ভারতের সফরে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে টেস্ট ও টি-টোয়েন্টি আর খেলবেন না এবং মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে চান। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে পরিস্থিতি।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, তিনি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তার ভাষায়, “সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।”

এই বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তার মাঠে ফেরার সম্ভাবনা। সাকিব বলেন, দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেট জীবনের শেষ ম্যাচ খেলতে চান তিনি। “হ্যাঁ, শতভাগ চাই দেশ থেকেই অবসর নিতে। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটাই হবে আমার এবং আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত,” বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান একটি যুগের নাম। ব্যাট হাতে নির্ভরতা, বল হাতে ধারাবাহিকতা—সব মিলিয়ে তিনি ছিলেন দলের প্রাণভোমরা। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এক যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন পারফরম্যান্স ও অভিজ্ঞতায়। মিরপুরের গ্যালারিতে হাজারো দর্শকের সামনে সাকিবের শেষ ম্যাচ—এমন দৃশ্যই হয়তো দেখতে চায় পুরো বাংলাদেশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত করেছে ব্যানবেইস

বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের...

স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...

দূর্নীতির অভিযোগ আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর্যায়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে...

বিদেশি চাপ ও বাণিজ্য আলোচনায় প্রভাবের উল্লেখ

বিদায়ি অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত কেবিনেটে না নিয়ে...

মুরাদ খানকে কুপিয়ে হত্যা, পুলিশ তৎপর

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জের ধরে মুরাদ...

গোসাইরহাটে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অনলাইন...

জাকাত বণ্টনে যে ভুলগুলো এড়াতে হবে

ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর মধ্যে সালাতের পরেই জাকাতের অবস্থান।...

আখাউড়ায় ১৯ মামলার আসামি উদয় মিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদয় মিয়া (৩০) নামের ১৯ মামলার এক...

ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে মারধরের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিজঅনার মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে...

কিশোরগঞ্জ-৫ আসনে এমপিকে হুমকির অভিযোগ

কিশোরগঞ্জ-৫ আসনে আইন-শৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি...

গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান...

ভাঙ্গায় দু’টি বাসের সংঘর্ষে ১০ জন আহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তাড়াইল এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

৫ লাখ টাকার চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা সংক্রান্ত বিতর্কের কারণে উপজেলা পরিষদ...

খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়ম

পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বাড়লেও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে,...
spot_img

আরও পড়ুন

১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত করেছে ব্যানবেইস

বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও...

স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে তাঁরা হারেননি, বরং তাঁদের হারিয়ে দেওয়া হয়েছে। যেখানেই যাচ্ছেন, সাধারণ মানুষ তাঁকে একই...

দূর্নীতির অভিযোগ আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর্যায়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘মব’ সৃষ্টি করে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের...

বিদেশি চাপ ও বাণিজ্য আলোচনায় প্রভাবের উল্লেখ

বিদায়ি অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত কেবিনেটে না নিয়ে বাইরে নেওয়া হতো বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যারা...
spot_img