Saturday, February 28, 2026
22 C
Dhaka

চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া শেষ দল চূড়ান্ত হয়েছে। ২০তম এবং শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক বাছাইপর্বে তারা জাপানকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

বাছাইপর্বের ম্যাচে আগে ব্যাট করতে নেমে জাপান ৯ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান করেন ৯ নম্বরে ব্যাটিং করা ওয়াতারি মিয়াউচি, ৪৫ রান করে। প্রতিপক্ষ আরব আমিরাত নির্ধারিত লক্ষ্য তাড়া করে মাত্র ৪৭ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। আরব আমিরাতের পক্ষে আলিশান শারাফু ৪৬ এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৪২ রান করেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল তিন দলের। আমিরাতের আগে ওমান ও নেপাল বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। আর একটি জায়গার জন্য লড়াই চলছিল আমিরাত ও জাপানের মধ্যে। জাপান হেরে যাওয়ায় তাদের আশা শেষ। এশিয়া-প্যাসিফিক বাছাইয়ে নেপাল ৪ ম্যাচে ৮, আরব আমিরাত ৫ ম্যাচে ৬ এবং ওমান ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্য কোনো দল এই পয়েন্ট অর্জন করতে পারেনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৭ দল এবং স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার খেলার অনুমোদন ইতিমধ্যেই নিশ্চিত হয়েছিল। শীর্ষ ৭ দলের মধ্যে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ অন্তর্ভুক্ত। এছাড়া আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে মূলপর্বে খেলার যোগ্যতা পেয়েছে।

মোট ১২ দলের বাইরে বাকি ৮টি জায়গা পূর্ণ হয়েছে বিশ্বকাপ বাছাই থেকে। এশিয়া-প্যাসিফিক থেকে ৩ দল বিশ্বকাপে যোগ করেছে—ওমান, নেপাল ও আরব আমিরাত। এছাড়া আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিনিদের: জরিপ

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে...

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসডিএফ) ঘোষণা করেছে,...

পিসি গেমিং বাজারে রেকর্ড বিক্রি, ৪৫ বিলিয়নের কাছাকাছি

পিসি গেমিং হার্ডওয়্যারের বাজারে সম্প্রতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা...

এআই নির্ভরতায় কমছে প্রযুক্তি প্রতিষ্ঠানের জনবল

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে নতুন বছরের শুরুতেই বড় ধরনের চাপ...

পাকিস্তান–আফগানিস্তান কেন যুদ্ধ করছে, কী ঘটছে সেখানে?

সীমান্তকে কেন্দ্র করে নতুন করে উন্মুক্ত সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান...

স্মৃতিশক্তি শক্তিশালী করার সহজ কৌশল

বয়স বা কাজের চাপের কারণে ভুলে যাওয়ার সমস্যা আজকাল...

ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে মোস্তাকুর রহমান: মুখপাত্র

মুখপাত্র জানিয়েছেন, ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে অব্যাহতি নিয়ে মোস্তাকুর রহমান...

মেসহারাতির ঢাকে জাগে সেহরির শহর

রমজানের রাতে কায়রো শহর যেন এক ভিন্ন রূপে ধরা...

আবারও বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনাকারী বিতর্কিত প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ: পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য...

গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খাওয়ার নিয়ম

রমজানের মাসে সেহরি খাওয়া সুন্নত। কখনো দেখা যায়, ঘুমের...

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০ বছরেও কোনো অগ্রগতি নেই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে ২০১৬ সালের ৪...

ইবাদতের সুবিধায় শরীর সচল রাখার উপায়

রমজান মাস সংযম ও ইবাদতের সময় হলেও সুস্থ থাকা...

২৭৪ তালেবান সেনা হত্যা, ৭৩ চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

Pakistan সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে তারা ২৭৪ জন...
spot_img

আরও পড়ুন

ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিনিদের: জরিপ

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, দেশটির উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক মনে করছেন—ট্রাম্প বয়সের...

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসডিএফ) ঘোষণা করেছে, ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া ১৬টি দেশের নির্দিষ্ট প্রদেশ ও...

পিসি গেমিং বাজারে রেকর্ড বিক্রি, ৪৫ বিলিয়নের কাছাকাছি

পিসি গেমিং হার্ডওয়্যারের বাজারে সম্প্রতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে বাজারটি ৩৫ শতাংশ বৃদ্ধি অর্জন করে মোট বিক্রি ৪৪.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে...

এআই নির্ভরতায় কমছে প্রযুক্তি প্রতিষ্ঠানের জনবল

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে নতুন বছরের শুরুতেই বড় ধরনের চাপ দেখা দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ২২ হাজারের বেশি কর্মী...
spot_img