সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে চতুর্থবারের মতো আনুষ্ঠানিক লড়াইয়ে নামছেন এই মার্কিন বক্সার। আরেক কিংবদন্তি বক্সার ম্যানি প্যাকুইয়াও গত বছর চার বছরের অবসর ভেঙে রিংয়ে ফিরেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর লাস ভেগাসে মুখোমুখি হবেন এই দুই কিংবদন্তি। বিশ্বব্যাপী দর্শকরা নেটফ্লিক্সের মাধ্যমে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন।
২০১৫ সালে মেওয়েদার ও প্যাকুইয়াও মুখোমুখি হয়েছিল এক লড়াইয়ে, যা শতাব্দীর সেরা বক্সিং ম্যাচ হিসেবে বিবেচিত। সেই ম্যাচে মেওয়েদারই জয়ী হয়েছিলেন। তবে ১১ বছর পর আবারও রিংয়ে দেখা হবে প্রজন্মের সেরা দুই বক্সারের। মেওয়েদারের বয়স তখন ৪৯, আর প্যাকুইয়াওয়ের ৪৭ বছর।
এক বিবৃতিতে মেওয়েদার বলেন, ‘আমি ইতিমধ্যে ম্যানির সঙ্গে লড়াই করেছি ও তাকে হারিয়েছি। এবারও একই ফলাফল হবে।’ অন্যদিকে প্যাকুইয়াও জানিয়েছেন, এবার তিনি মেওয়েদারকে হারানোর চেষ্টা করবেন। তিনি বলেন, ‘ভক্তরা দীর্ঘ অপেক্ষা করেছেন। তারা এই পুনরায় ম্যাচের যোগ্য। আমি চাই, ফ্লয়েড তার পেশাদার রেকর্ডের একমাত্র পরাজয়ের স্বাদ ভোগ করুক এবং মনে রাখুক কে তাকে হারিয়েছে।’
মেওয়েদার ২০১৭ সালে অবসর নিয়েছিলেন। সেই বছর কনর ম্যাকগ্রেগরের বিপক্ষে মিক্সড মার্শাল আর্টস প্রদর্শনী ফাইটে দশম রাউন্ডে টেকনিক্যাল নকআউটে জয়ী হন। এ পর্যন্ত তিনি ৫০টি লড়াই খেলে কোনো ম্যাচ হারেননি। এর মধ্যে ২৭ ম্যাচে প্রতিপক্ষকে নকআউট করেছেন। তিন দশকের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ওজন শ্রেণিতে ১৫টি বিশ্ব শিরোপা জিতেছেন তিনি। পে-পার-ভিউ ইতিহাসের সবচেয়ে বেশি আয়ের শীর্ষ তিন ইভেন্টেই তিনি ছিলেন মূল আকর্ষণ, যা তাকে ক্রীড়াজগতের অন্যতম ধনী ও প্রভাবশালী বক্সার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সিএ/এসএ


