Saturday, February 7, 2026
19.8 C
Dhaka

আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আশা জাগিয়েও ফাইনালে ওঠতে ব্যর্থ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে তৃতীয় হওয়ায় তিনি ফাইনালের লড়াই থেকে ছিটকে যান।

সকালে নিজের হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন ইমরানুর। তার টাইমিং ছিল ৬.৭৩ সেকেন্ড। কিন্তু ফাইনালের পথে প্রতিযোগিতায় তার সময় হয়েছে ৬.৭৫ সেকেন্ড। এশিয়ান ইনডোরের নিয়ম অনুযায়ী তিনটি সেমিফাইনাল থেকে মোট আটজন অ্যাথলেট ফাইনালে উঠবেন। প্রথম দুইজন প্রতিটি সেমিফাইনাল থেকে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করেন। বাকি অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে দ্রুততম দুইজন বাকি দুটি আসন পূরণ করেন।

প্রথম সেমিফাইনালে ইমরানুরের সঙ্গে অংশ নেন মোট আটজন অ্যাথলেট। তাদের মধ্যে ৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয় উত্তর কোরিয়ার কুম রিয়ং, এবং ৬.৭৪ সেকেন্ড সময় নিয়ে চীনের হে জিনশিয়ান দ্বিতীয় হন। এই দুজনই সরাসরি ফাইনালে ওঠেন। ইমরানুরের সঙ্গে জিনশিয়ানের সময়ের পার্থক্য মাত্র ০.০১ সেকেন্ড ছিল।

ইমরানুরের খেলা শেষ হওয়ার পর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সংবাদমাধ্যমকে একটি বার্তা পাঠিয়েছে। এতে তিনি ফাইনালে যেতে না পারার হতাশা প্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আমি পরের রাউন্ডে যেতে পারিনি, এজন্য ক্ষমাপ্রার্থী। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় না খেলার পরও আমি ইতিবাচক দিকটাই নিতে চাই। এবার অন্তত চোট পাইনি এবং সামনের প্রতিযোগিতার জন্য নিজেকে গড়ে তুলতে পারবো। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।’

ইমরানুরের আগে ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন। সেই সময় ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন, যা ৬০ মিটারে তার ক্যারিয়ারসেরা টাইমিং। ২০২৪ সালে ইরানের তেহরানে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে তিনি চতুর্থ হন।

এশিয়ান ইনডোরে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত তিনজন অ্যাথলেট পদক জিতেছেন। ইমরানুর ছাড়াও রয়েছে রুপা ও জহির রায়হান। ২০২৪ সালে ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হান ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে রূপক জিতেছেন। একই বছরের হাই জাম্পে মাহফুজুর রহমান ২.১৫ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন...

ইনস্টাগ্রামে প্রাইভেসি নিয়ন্ত্রণ সহজ হচ্ছে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে...

ন্যায্য বণ্টনে ইসলামের ভূমিকা

বিশ্ব আজ দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও আর্থিক বৈষম্যের মতো...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ...

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে...

যুক্তরাষ্ট্র–রাশিয়া চার বছর পর আবারও উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ শুরু

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক...

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৭টি গোলসহ আলপি আক্তার সর্বোচ্চ গোলদাতা

নেপালের পোখরায় আক্ষেপের দিন দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল...

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

দেশের শীর্ষ মিল্ক ব্র্যান্ড ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ এবং টেন...

জীবন সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানবসভ্যতা শুরু থেকেই মহাবিশ্ব, পৃথিবী ও জীবনের উৎপত্তি নিয়ে...

এপস্টিন নথিতে ক্লিনটনের নাম থাকলেও অপরাধ প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রস্তুতির জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের বেসক্যাম্পের নাম ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টুর্নামেন্ট চলাকালীন সময় আলবিসেলেস্তেদের মূল ক্যাম্প...

ইনস্টাগ্রামে প্রাইভেসি নিয়ন্ত্রণ সহজ হচ্ছে

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে মেটা। এই ফিচার চালু হলে, ব্যবহারকারীরা চাইলে অন্য কারও ক্লোজ ফ্রেন্ডস তালিকা থেকে নিজেদের...

ন্যায্য বণ্টনে ইসলামের ভূমিকা

বিশ্ব আজ দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও আর্থিক বৈষম্যের মতো গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বিশ্লেষকদের মতে, এই সংকটের অন্যতম কারণ সুদভিত্তিক আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী...

সাশ্রয়ী ভ্রমণের কার্যকর টিপস

দীর্ঘ সময় কাজের চাপে কিংবা একঘেয়ে রুটিনে মানসিক অবসাদ তৈরি হওয়া স্বাভাবিক। এমন সময় অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেন। ভ্রমণ মানসিক প্রশান্তি দিলেও বাজেটের সীমাবদ্ধতা...
spot_img