Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

সূর্যবংশীর ১৯০, আরও দুই সেঞ্চুরিতে বিহারের রেকর্ড পুঁজি

লিস্ট এ ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বিহার। তিনটি সেঞ্চুরির ওপর ভর করে অরুণাচল প্রদেশের বিপক্ষে দলটি তুলেছে ৫৭৪/৬ রান, যা লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল তামিলনাড়ুর, ৫০৬/২ রান।

একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বৈভব সূর্যবংশী। বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলেন এই তরুণ ব্যাটার। বুধবার (২৪ ডিসেম্বর) রাঁচিতে প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে মাত্র ৩৬ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে এটি তাঁর প্রথম শতক।

সেঞ্চুরির পরও থামেননি সূর্যবংশী। মাত্র ৫৯ বলে পৌঁছে যান ১৫০ রানে, যা পুরুষদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ড। যদিও অল্পের জন্য দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া হয়নি তাঁর। ১৬টি চার ও ১৫টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি শেষ হয় ১৯০ রানে, যা ৮৪ বলের এক বিধ্বংসী প্রদর্শনী।

সূর্যবংশীর সঙ্গে ব্যাট হাতে আলো ছড়ান আরও দুজন। আয়ুশ লোহারুকার ৫৬ বলে করেন ১১৬ রান। আর অধিনায়ক সাকিবুল গনি অপরাজিত থাকেন ১২৮ রানে, খেলেন মাত্র ৪০ বল। তিন অঙ্কে পৌঁছাতে সাকিবুলের লাগে মাত্র ৩২ বল, যা লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। একই সঙ্গে এটি লিস্ট এ ক্রিকেট ইতিহাসে তৃতীয় দ্রুততম শতক।

এই তিনটি সেঞ্চুরির সুবাদেই বিহার গড়ে তোলে ৫৭৪ রানের বিশাল সংগ্রহ। অরুণাচল প্রদেশের বিপক্ষে এই ইনিংস লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর হিসেবে নতুন মাইলফলক হয়ে থাকল।
সিএ/বিই
spot_img

আরও পড়ুন

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের...

নিরাপত্তা প্রহরীকে মারধর ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে অপসারণের...

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো আনুষ্ঠানিক প্যানেল...

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ...

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক...

সহজ উপকরণে সুস্বাদু চালের হালুয়া

সহজলভ্য উপকরণ, স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রণালি এবং স্বাদের কারণে চালের...

ছিনতাইয়ের বলি হলেন ভ্যানচালক

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের পর মোজাম উদ্দিন শাহ (৫৫)...

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...
spot_img

আরও পড়ুন

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সেমিনারে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও শিল্পবিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে কোরআনে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের উত্তম...
spot_img