Tuesday, March 31, 2026
31 C
Dhaka

আর্জেন্টিনাই সবচেয়ে কম দিনের বিশ্ব চ্যাম্পিয়ন, সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছে যে দল

শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্বকাপ ফুটবল সাধারণত অনুষ্ঠিত হয় জুন-জুলাইয়ে। আগামী ২০২৬ বিশ্বকাপ যেমন শুরু হওয়ার কথা ১১ জুন। তবে সর্বশেষ ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে এই চিরাচরিত সূচির ব্যতিক্রম দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশটিতে জুন-জুলাইয়ের অতিরিক্ত গরমের কারণে বিশ্বকাপ আয়োজন করা হয় শীতকালে, নভেম্বর ও ডিসেম্বরে। সেই সময়ই স্পষ্ট হয়ে যায়, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পরবর্তী বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত তুলনামূলক কম সময়ের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখতে পারবে।

বিষয়টি সহজ করে বললে, কাতার বিশ্বকাপ যদি প্রচলিত নিয়মে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতো, তাহলে চ্যাম্পিয়ন দল পরবর্তী বিশ্বকাপের ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘ সময় বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে রাজত্ব করার সুযোগ পেত। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় চার মাস পরে বিশ্বকাপ শুরু হওয়ায় সেই সুবিধা আর পায়নি শিরোপাজয়ী দল।

আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম এল গ্রাফিকো বিশ্বকাপের ইতিহাস বিশ্লেষণ করে জানিয়েছে, আধুনিক ফুটবলে সাধারণত একটি বিশ্বকাপজয়ী দল পরবর্তী বিশ্বকাপ ফাইনালের আগ পর্যন্ত গড়ে প্রায় ১৪৬০ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখে। যদিও এটি পুরোপুরি নির্দিষ্ট হিসাব নয়, বিভিন্ন দলের ক্ষেত্রে কিছুটা কমবেশি হতে পারে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।ছবিঃ সংগৃহীত

এই বিশ্লেষণ অনুযায়ী, ফুটবলের আধুনিক যুগে সবচেয়ে কম সময় বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে রাজত্ব করার রেকর্ড গড়েছে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ের পর ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগের দিন ১৯ জুলাই পর্যন্ত হিসাব ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা সর্বোচ্চ ১৩০৯ দিন বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার সুযোগ পাচ্ছে।

অবশ্য ২০২৬ বিশ্বকাপেও যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তাহলে এই হিসাব বদলে যাবে। তবে সেটি নিশ্চিত না হওয়ায় আপাতত এটিই ধরে নেওয়া হচ্ছে যে, এক বিশ্বকাপ থেকে পরবর্তী বিশ্বকাপ ফাইনালের আগ পর্যন্ত দিনের হিসাবে সবচেয়ে কম সময় বিশ্ব চ্যাম্পিয়ন থাকার রেকর্ডটি আর্জেন্টিনার দখলেই থাকছে।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম সময় বিশ্ব চ্যাম্পিয়ন থাকা তিনটি দলের তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত ১৩০৯ দিন তারা এই খেতাব ধরে রাখবে, যা বিশ্বকাপ শুরুর পর কোনো চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে সর্বনিম্ন সময়।

১৯৩০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে।ছবিঃ সংগৃহীত

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসর ১৯৩০ সালের ৩০ জুলাই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ১৯৩৪ সালের ১০ জুন ইতালি শিরোপা জয়ের আগ পর্যন্ত উরুগুয়ে ১৪১১ দিন বিশ্ব চ্যাম্পিয়ন ছিল।

তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের ৩০ জুলাই বিশ্বকাপ জয়ের পর ১৯৭০ সালের ২১ জুন ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার আগ পর্যন্ত ১৪২২ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রেখেছিল ইংল্যান্ড।

অন্যদিকে, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে রাজত্ব করার রেকর্ডটি ইতালির। তারা ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুইবার বিশ্বকাপ জেতে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ ১২ বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। ফলে ১৯৩৪ সালের ১০ জুন শিরোপা জয়ের পর ১৯৫০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন ১৬ জুলাই পর্যন্ত মোট ৫৮৮০ দিন ইতালি বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখে।

এরপরের অবস্থানে রয়েছে ব্রাজিল। ১৯৫৮ সালের ২৯ জুন সুইডেনে বিশ্বকাপ জয়ের পর ১৯৬২ সালেও শিরোপা ধরে রাখে তারা। ফলে ১৯৬৬ বিশ্বকাপের ৩০ জুলাইয়ের আগ পর্যন্ত মোট ২৯৫৩ দিন, অর্থাৎ আট বছরের কিছু বেশি সময় ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে রাজত্ব করেছিল।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

২০২৬ সালে কি আবারও ফিরতে পারে ভয়ংকর এল নিনো

গত কয়েক বছরে বৈশ্বিক আবহাওয়াকে অস্থির করে তোলা এল...

বদনজরের কুফল ও প্রতিকার সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা

ইসলামের আলোকে হিংসা ও বদনজরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোরআন...

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধ নিখোঁজ

মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী মো....

লালমনিরহাটে ফেসবুক পোস্টের কারণে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রদলের এক নেতা ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন...

মানব পাচার: প্রাণ হারাচ্ছে তরুণ, বিচার ও শাস্তি টলানো

সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুল গণি সত্তরোর্ধ্ব বয়সেও ছেলেকে গ্রিসে...

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে চুরির...

তেলের হিসাব দেখাতে ব্যর্থতায় ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরীন ফিলিং স্টেশনের মালিক মো....

এলজিইডি কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতার বাগ্‌বিতণ্ডা, প্রিন্টার ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে...

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ সুনামগঞ্জের তরুণের...

স্বর্ণ পাচার ঘটনায় ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ...
spot_img

আরও পড়ুন

২০২৬ সালে কি আবারও ফিরতে পারে ভয়ংকর এল নিনো

গত কয়েক বছরে বৈশ্বিক আবহাওয়াকে অস্থির করে তোলা এল নিনো আবারও ফিরে আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক আবহাওয়া বিশেষজ্ঞরা। প্রশান্ত মহাসাগরকেন্দ্রিক এই জলবায়ু...

বদনজরের কুফল ও প্রতিকার সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা

ইসলামের আলোকে হিংসা ও বদনজরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তৃতভাবে সতর্ক করা হয়েছে। এসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনে মারাত্মক...

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। ঘটনা ঘটে...
spot_img