Saturday, February 28, 2026
30.6 C
Dhaka

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে ৪ উইকেটের এই জয়ের নায়ক যশস্বী জয়সোয়াল। ৪৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি করে রান তাড়াটাকে কার্যত ছেলেখেলায় পরিণত করেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে জয়সোয়ালের হাতেই। তবে পুরস্কার নিতে গিয়ে তাঁর উদারতা ও দলীয় মানসিকতা ছাপিয়ে গেছে ঝড়ো সেঞ্চুরিকেও। একক কৃতিত্ব নিতে রাজি না হয়ে সতীর্থ সরফরাজ খানকে মঞ্চে ডেকে এনে ম্যাচসেরার পুরস্কার ভাগ করে নেন এই বাঁহাতি ওপেনার।

ম্যাচে মুম্বাইয়ের ইনিংস শুরুতেই দ্রুত গতি পায়। উদ্বোধনী জুটিতে অজিঙ্কা রাহানে ১০ বলে ২১ রান করে আউট হলেও তাতে ছন্দ হারায়নি দল। ৩.১ ওভারে ১ উইকেটে ৫৩ রান তোলার পর ব্যাটিংয়ে নামেন সরফরাজ খান। এরপর দ্বিতীয় উইকেটে সরফরাজ ও জয়সোয়াল মিলে মাত্র ৩৭ বলে ৮৮ রানের জুটি গড়ে তোলেন। দশম ওভারের দ্বিতীয় বলে দলকে ১৪১ রানে রেখে ফেরেন সরফরাজ। তাঁর ব্যাট থেকে আসে মাত্র ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস।

অন্যদিকে জয়সোয়াল ছিলেন পুরোপুরি অনড়। ৫০ বলে ১০১ রান করে তিনি আউট হন ১৮তম ওভারে, যখন জয় থেকে মুম্বাইয়ের দরকার ছিল মাত্র ৭ রান। এই ইনিংসটি ছিল স্বীকৃত টি-টোয়েন্টিতে জয়সোয়ালের চতুর্থ সেঞ্চুরি। লক্ষণীয়ভাবে, তাঁর ইনিংসে ছক্কা ছিল মাত্র একটি, তবে চার মেরেছেন ১৬টি। দেড় বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান আবারও নিজের শ্রেণি প্রমাণ করলেন।

এই জয়ের মাধ্যমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল মুম্বাই। হরিয়ানার রান আর মাত্র ২টি বেশি হলেই সর্বোচ্চ লক্ষ্য ছুঁয়ে জয়ের রেকর্ড পুনরুদ্ধার করতে পারত দলটি। এক বছর আগে ২৩০ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছিল মুম্বাই। তবে গত শুক্রবার সেই রেকর্ড ভেঙে দেয় ঝাড়খণ্ড। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামেই পাঞ্জাবের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য পেরিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় তারা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ছাত্রদলের শোকজে আলোচনায় হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন...

৪৮ জেলার তরুণদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং...

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি...

ভারতীয় ভিসা নিয়ে আশার বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হবে...

পুলিশে বড় রদবদলের আভাস

বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীতে বদলি,...

অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক...

বইমেলায় শিশুদের রঙিন আনন্দ

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে শিশুদের জন্য ছিল বিশেষ...

রোজা রেখে মুখের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবেন

রমজান মাসে রোজা অবস্থায় দৈনন্দিন নানা কাজ নিয়ে মুসলমানদের...

হাজারো তরুণ কেন আয়ারল্যান্ড ছেড়ে যাচ্ছেন?

উন্নত জীবনের সন্ধানে আয়ারল্যান্ড ছাড়ছেন ক্রমবর্ধমান সংখ্যক নাগরিক। গত...

পাঠ্যপুস্তকে নেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা

সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা...

আজ সূর্যাস্তের পর আকাশে এক সারিতে দেখা যাবে ছয় গ্রহ

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৌরজগতের...

প্রথম সিলেট সফরে প্রটোকল নিলেন না বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবার নিজ শহর সিলেট...

মার্কিন পোশাকের বাজার মন্দার মধ্যে বাংলাদেশি রফতানি ১২ শতাংশ বৃদ্ধি

২০২৫ সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি সামান্য কমলেও...
spot_img

আরও পড়ুন

ছাত্রদলের শোকজে আলোচনায় হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল শুক্রবার...

৪৮ জেলার তরুণদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচের প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।...

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এই অঞ্চলে সবশেষ প্রায় ৯৬ বছর আগে ১৯৩০ সালে ৭...

কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীরা সরে যেতেই মিলল গণকবর, ১৭১ মরদেহ উদ্ধার

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা পিছু হটার পর সেখানে দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজ সংগঠনগুলো জানিয়েছে, এসব কবর থেকে অন্তত...
spot_img