Wednesday, April 1, 2026
25 C
Dhaka

রোনালদো–মেসির পথে হাঁটতে চান হালান্ড

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, ফুটবলে দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে টিকে থাকার ক্ষেত্রে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসিই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। বিশ্বের সেরা দুই ফুটবলারের পেশাদারিত্ব, প্রস্তুতি ও জীবনযাপনই তাঁকে প্রতিদিন আরও ভালো করার প্রেরণা দেয় বলে জানান নরওয়েজিয়ান এই গোলমেশিন।

টিএনটি ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড বলেন, এই গ্রহের প্রতিটি ফুটবলারের জন্যই রোনালদো ও মেসি আদর্শ। কীভাবে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে হয়, কীভাবে নিয়মিত পরিশ্রম করে বিশ্বের সেরা লিগগুলোতে দীর্ঘ ১৫ বছর ধরে সর্বোচ্চ মানের পারফরম্যান্স দেওয়া যায়—সবকিছুই তাঁরা দেখিয়ে দিয়েছেন।

৪০ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো ইতোমধ্যে ক্যারিয়ারে ৯৫০টির বেশি গোল করেছেন। সামনে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হিসেবে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে তাঁর। সম্প্রতি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন রোনালদো, যা প্রমাণ করে বয়স কেবলই একটি সংখ্যা।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতান। পাশাপাশি টানা দ্বিতীয় মৌসুমে এমএলএসের সেরা খেলোয়াড় (এমভিপি) এবং গোল্ডেন বুট জিতেছেন তিনি।

হালান্ড বলেন, রোনালদো ও মেসি দুজনই অনুপ্রেরণাদায়ী। বিশেষ করে রোনালদো নিজের জীবনযাপন, অনুশীলন ও শরীরের যত্ন নেওয়ার বিষয়গুলো যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। ৪০ বছর বয়সেও যে মানে তিনি খেলছেন, সেটি কোনোভাবেই সহজ নয়।

চ্যাম্পিয়নস লিগে সম্প্রতি রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে আলোচনায় আসেন ২৫ বছর বয়সী হালান্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে পেনাল্টি থেকে করা সেই গোলটি ছিল এই স্টেডিয়ামে তাঁর প্রথম গোল, যা ম্যানচেস্টার সিটিকে ২–১ ব্যবধানে জয় এনে দেয়। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ৫৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৫।

ম্যাচ শেষে হালান্ড বলেন, বার্নাব্যুতে খেলতে নামা সবসময়ই বিশেষ অনুভূতির। ক্লাবটির ইতিহাস ও সাফল্য অসাধারণ। সেখানে প্রথমবার জয় পাওয়া এবং প্রথম গোল করা—দুটোই তাঁর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

এদিকে আগামী বছর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন হালান্ড। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি নরওয়েকে ২৮ বছর পর বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন। প্রতি ম্যাচে গড়ে দুই গোল করে দলকে আবার বিশ্বমঞ্চে ফেরান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার আনন্দ নিয়ে হালান্ড বলেন, তিনি সাধারণত বিয়ার পছন্দ করেন না। তবে ২৮ বছর পর নরওয়ে বিশ্বকাপে ওঠায় সেদিন ব্যতিক্রমী উদযাপন করেছিলেন। তাঁর ভাষায়, প্রথমবার নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেওয়াটা সত্যিই দারুণ হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চাঁদপুরে গণ-অভ্যুত্থান মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো

চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি...

মুন্সিগঞ্জে ‘পরকীয়ার অপবাদ’ দিয়ে মারধরের ঘটনায় ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ব্যক্তিকে (৫৭) মারধরের পর চিকিৎসাধীন...

কুষ্টিয়ায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ভর্তি ৯০ শিশু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। চলতি বছরের ১...

পৃথিবীর পানি থেকে সমুদ্রের রহস্য: অজানার খোঁজে বিজ্ঞান

সমুদ্র ও সমুদ্রতল এখনো মানবজাতির কাছে এক গভীর রহস্য।...

৪০ শয্যার বিপরীতে ১৬৪ শিশু ভর্তি, কুমিল্লা মেডিকেলে মেঝেতে হামের চিকিৎসা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংকটে মেঝেতে গাদাগাদি করে চলছে...

শিক্ষার্থীরা প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্স শিক্ষার্থী মৌমিতা হালদার সড়ক...

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ

চট্টগ্রামের আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির তৃতীয় দিনে বিভিন্ন স্কুলে...

নোয়াখালীর গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এক গৃহবধূকে নামাজরত অবস্থায়...

জেলেদের আয় বিপর্যয় ও পরিবহন ব্যবস্থায় প্রভাব

কুড়িগ্রামের চিলমারীতে ডিজেলের সংকট এবং ডিলারদের অতিরিক্ত দামে জ্বালানি...

ইমামের পেছনে নামাজ পড়লে সুরা পড়ার বিধান কী

জামাতে নামাজ আদায়ের সময় ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লে...

রাজশাহীতে টোকেন পদ্ধতিতে তেল সরবরাহ শুরু

রাজশাহীতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে একটি ফিলিং...

চাঁপাইনবাবগঞ্জ থেকে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের...

সংবিধান মানলে খালেদা জিয়া সেদিন জেল থেকে বের হতে পারতেন না

সংবিধানকে কঠোরভাবে অনুসরণ করা হলে বেগম খালেদা জিয়ার মুক্তি...

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের, পুলিশ তদন্তে

নওগাঁ শহরের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসের ভেতর...
spot_img

আরও পড়ুন

চাঁদপুরে গণ-অভ্যুত্থান মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো

চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি নেতার বাসায় অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো...

মুন্সিগঞ্জে ‘পরকীয়ার অপবাদ’ দিয়ে মারধরের ঘটনায় ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ব্যক্তিকে (৫৭) মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের প্রবাসীর স্ত্রীকে...

কুষ্টিয়ায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ভর্তি ৯০ শিশু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৮৮ দিনে হামের উপসর্গ নিয়ে ১৬৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।...

পৃথিবীর পানি থেকে সমুদ্রের রহস্য: অজানার খোঁজে বিজ্ঞান

সমুদ্র ও সমুদ্রতল এখনো মানবজাতির কাছে এক গভীর রহস্য। বিজ্ঞানীরা বলছেন, আমরা মহাকাশ সম্পর্কে যতটা জেনেছি, সমুদ্রের তলদেশ সম্পর্কে ততটা জানি না। এর প্রধান...
spot_img