Thursday, March 19, 2026
20 C
Dhaka

টাইগার ড্রেসিং রুম এ প্রধানমন্ত্রী

সাবিত রেজা

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দর্শক তিনি।যেকোনো বিজয়ের সাক্ষী তিনি। বাধনহারা উল্লাসেও তিনি দেশের পতাকা বহন করে। একটি দেশের প্রধানমন্ত্রী হয়েও সাধারণ মানুষের মতোই বাংলাদেশের খেলা দেখে হন উচ্ছ্বসিত। কখনও হন আবেগতাড়িত। প্রধানমন্ত্রীর বাইরেও তার পরিচয় তিনি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা। প্রায়ই বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে মাঠে ছুটে যান তিনি। নিজের শত কাজ থাকা সত্ত্বেও স্টেডিয়ামেই বসে খেলা উপভোগ করেন ক্রীড়াপ্রেমী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টেও মাঠে দেখা গিয়েছেন প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের জয়ে এ সময় প্রধানমন্ত্রীকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। স্টেডিয়ামে জয়ের মুহূর্তে জাতীয় পতাকা নেড়ে উল্লাস প্রকাশ করেন তিনি। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ছুটে যান টাইগারদের ড্রেসিংরুমে। শুধু তাই নয় একজন প্রধানমন্ত্রী হিসেবে তার সকল প্রটোকল ভেঙে অবর্তীর্ণ হন স্নেহময়ী মায়ের ভূমিকায়। খেলা শেষে পরম মমতায় কাছে টেনে নেন অজিবধের মধ্যমণি সাকিব আল হাসানকে। আজকের খেলা শেষে এমনই একটি স্নেহপ্রবণ ছবি ধরা পড়লো ক্যমেরায়। ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী দুষ্টামি করে ম্যান অব দ্যা ম্যাচ সাকিবের কান ধরে রেখেছেন। বিশ্বসেরা এই অলরাউন্ডারও পরম শ্রদ্ধায় অবনত হয়ে প্রধানমন্ত্রীকে সম্মান করছেন। পাশে মুসফিক, বিসিবি সভাপতি ও তামিম ইকবাল এ দৃশ্য দেখছেন। এ যেন এক পারিবারিক এক মেলবন্ধন। ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। সাকিব-মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে অলআউট অস্ট্রেলিয়া। ১১ বছর আগের ফতুল্লার দুঃখ ভুলে মিরপুর টেস্টে ক্যাঙ্গারুদের হারিয়ে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগার বাহিনী।

spot_img

আরও পড়ুন

ধ্বংসের মধ্যেও অটুট বিশ্বাস

দীর্ঘ সংঘাত ও ধ্বংসের মধ্যেও গাজার মানুষের মনোবল ভাঙেনি—তারই...

ঘরেই তৈরি করুন মজাদার কোরমা

বিশেষ দিন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী খাবার পরিবেশন করতে...

সালথায় উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে...

দলীয়করণের পুরোনো ধারা ফেরার আশঙ্কা

জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি...

ঘন্টেশ্বরে পুণ্যস্নান ঘিরে তিন দিনের মেলা

বরিশালের উজিরপুর উপজেলার ঘন্টেশ্বর গ্রামে শুরু হয়েছে বারুণী স্নান...

বিড়ালের চোখে লুকানো বৈজ্ঞানিক রহস্য

রাতের গভীর অন্ধকারে বিড়ালের চোখ হঠাৎ জ্বলজ্বল করে ওঠে—এই...

ভিডিও ছড়ানোর পর হাতিয়ার ইউএনওকে ওএসডি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ...

মানবপাচার চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে অপহরণের দেড় মাস পর মালয়েশিয়ায় পাচার হওয়া দুই...

সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন মাশরুম

একসময় অচেনা খাদ্য হিসেবে পরিচিত মাশরুম এখন দেশের খাবারের...

শাওয়ালের চাঁদ দেখা নিয়ে প্রস্তুতি

বাহরাইনে চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ...

বিলেরকাদায় জীববৈচিত্র্যের চিত্র

ডিম্বাকার একটি বিলজুড়ে এখন আমন ধানের কচি চারা। মাঘ...

২৮ রমজানে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

ইতিহাসের ধারায় ২৮ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন, যা মুসলিম...

রমজানে কিশোরদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায়...

কোষ বিভাজনে নতুন বৈজ্ঞানিক আবিষ্কার

জীবনের বিকাশের সবচেয়ে মৌলিক প্রক্রিয়া হিসেবে কোষ বিভাজন দীর্ঘদিন...
spot_img

আরও পড়ুন

ধ্বংসের মধ্যেও অটুট বিশ্বাস

দীর্ঘ সংঘাত ও ধ্বংসের মধ্যেও গাজার মানুষের মনোবল ভাঙেনি—তারই এক প্রতীক হয়ে উঠেছে কোরআন তেলাওয়াতের আয়োজন। চারদিকে ধ্বংসস্তূপ আর যুদ্ধের শব্দের মাঝেও ধর্মীয় চর্চা...

ঘরেই তৈরি করুন মজাদার কোরমা

বিশেষ দিন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী খাবার পরিবেশন করতে চাইলে বিফ কোরমা হতে পারে একটি দারুণ পছন্দ। মসলা ও নরম মাংসের সমন্বয়ে তৈরি এই...

সালথায় উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক...

দলীয়করণের পুরোনো ধারা ফেরার আশঙ্কা

জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি দুঃখজনক বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন,...
spot_img