Thursday, April 9, 2026
21 C
Dhaka

স্মার্ট টিভি কেনার আগে ৬টি বিষয় জানা ভালো

বর্তমানে স্মার্ট টিভি শুধু বিনোদনের জন্য নয়, বরং দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট ও আকর্ষণীয় করে তুলছে। ইন্টারনেট সংযোগ, ভিডিও স্ট্রিমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গেম খেলা—সবই এখন স্মার্ট টিভির মাধ্যমে সম্ভব। তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু বিষয় আগে থেকেই জানা ভালো।

স্ক্রিনের আকার এবং রেজল্যুশন
ঘরের আকার অনুযায়ী টিভির সঠিক মাপ নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ছোট ঘরের জন্য ৩২–৪০ ইঞ্চি, বড় ঘরের জন্য ৫৫ ইঞ্চি বা তার বেশি টিভি মানানসই। রেজল্যুশনের ক্ষেত্রে, সাধারণ ব্যবহারের জন্য ফুল এইচডি যথেষ্ট হলেও সিনেমা দেখা বা গেম খেলার জন্য ফোর কে রেজল্যুশন বেশি সুবিধাজনক। এইট কে রেজল্যুশন কিছুটা ব্যয়বহুল হলেও ভবিষ্যতের জন্য ভালো বিনিয়োগ হতে পারে।

টিভির ফিচার
স্মার্ট টিভি দিয়ে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ইউটিউব, হুলু এবং অন্যান্য স্ট্রিমিং সেবা ব্যবহার করা যায়। এছাড়া ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগ, ভিডিও গেম খেলা এবং ভয়েস রিকগনিশন ফিচারের সুবিধাও থাকে। ভয়েস কমান্ডের মাধ্যমে টিভি চালু বা বন্ধ করা সম্ভব। তাই কেনার আগে ফিচার সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

কানেকটিভিটি এবং পোর্ট
এইচডিএমআই, ইউএসবি, ব্লু-টুথ এবং ওয়াই-ফাই কানেকশন পরীক্ষা করা উচিত। এইচডিএমআই পোর্টের মাধ্যমে গেম কনসোল, ল্যাপটপ বা ব্লু-রে প্লেয়ার সংযোগ করা যায়। ইউএসবি পোর্টের মাধ্যমে পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ডড্রাইভ ব্যবহার করা যায়। ব্লু-টুথের মাধ্যমে হেডফোন বা অডিও সিস্টেম সংযোগ করা সম্ভব।

অডিও কোয়ালিটি
উচ্চ রেজল্যুশনের সঙ্গে ভালো অডিও কোয়ালিটি থাকা জরুরি। অনেক স্মার্ট টিভির অডিও দুর্বল থাকে, তাই কেনার আগে সাউন্ড পরীক্ষা করে নেওয়া উচিত।

ব্র্যান্ড ও পর্যালোচনা
বিশ্বস্ত ব্র্যান্ডের টিভি নির্বাচন করা ভালো। পুরনো এবং দীর্ঘদিন ধরে বাজারে থাকা ব্র্যান্ডের দিকে নির্ভর করতে পারেন। নতুন ব্র্যান্ড হলে ব্যবহারকারীর রিভিউ যাচাই করে নেওয়া জরুরি। অনলাইনে লাইভ অভিজ্ঞতা দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

দাম ও বাজেট
টিভির দাম আকার, রেজল্যুশন, ফিচার ও ব্র্যান্ডের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। বাজেট সীমিত হলে সাধারণ ফিচারযুক্ত টিভি বেছে নিতে পারেন। প্রিমিয়াম ফিচার বা ফোর/এইট কে রেজল্যুশন চাইলে বেশি দামেও বিনিয়োগ করতে হবে। বাজারের ডিসকাউন্ট ও অফার নজর রাখলে সঠিক মূল্যে সেরা টিভি পাওয়া যায়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

পারিবারিক কলহে বগুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২)...

এক ঘণ্টার ঝড়ে শত হেক্টর জমির ফসল নষ্ট

চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার...

২১ হাজার লিটার তেল মজুদ, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন...

আকবাড়িতে সশস্ত্র হামলা, নিহত ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা (৪৭) নামে...

তেল সংকটে সড়কে কমেছে যানবাহন

জ্বালানি তেলের সংকটের প্রভাবে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা...

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। এক...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা...
spot_img