Thursday, April 9, 2026
21 C
Dhaka

বাটন চেপেই স্থায়ীভাবে তথ্য মুছে ফেলা যায় নতুন এসএসডিতে

সংবেদনশীল তথ্য সুরক্ষায় ব্যতিক্রমী প্রযুক্তি নিয়ে এসেছে টিমগ্রুপ। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে সেলফ-ডেস্ট্রাক্ট বাটনযুক্ত বহনযোগ্য এসএসডি ‘টি ক্রিয়েট এক্সপার্ট পি৩৫এস’—যেখানে শুধু একটি বাটন চেপেই নির্দিষ্ট ড্রাইভের সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা যায়।

টিমগ্রুপ জানায়, এই সেলফ-ডেস্ট্রাক্ট ফিচারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে—তথ্য মুছে গেলে কোনোভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়। ফলে গোপন নথি বা শ্রেণিবদ্ধ তথ্য বহনকারী ব্যবহারকারীরা বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

‘ওয়ান ক্লিক ডেটা ডিসট্রাকশন’—ইউএসবি এসএসডিতে নতুন প্রযুক্তি

নতুন এসএসডিটিতে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক নিরাপত্তার বদলে ব্যবহার করা হয়েছে ওয়ান ক্লিক ডেটা ডিসট্রাকশন সার্কিট, যা সরাসরি হার্ডওয়্যারের মাধ্যমে ডেটা ধ্বংস করে।

দুই ধাপের স্লাইডিং সুইচ থাকা এই বাটন এমনভাবে তৈরি যে—

প্রথম ধাপে সুইচ সরালে লাল সতর্ক সংকেত দেখা যায়,

দ্বিতীয় ধাপে চূড়ান্ত চাপ প্রয়োগ করলে ডেটা মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়।

একবার প্রক্রিয়া শুরু হলে সংযোগ বিচ্ছিন্ন করেও তা বন্ধ করা যায় না।

কার জন্য তৈরি এই এসএসডি?

টিমগ্রুপের মতে, এটি সাধারণ ব্যবহারকারীর জন্য তৈরি নয়। বরং—

নিয়মিত গোপন নথি বহনকারী,

শ্রেণিবদ্ধ তথ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান,

উচ্চ নিরাপত্তা পরিবেশে কাজ করা পেশাজীবীদের জন্য এসএসডিটি উপযোগী।

হার্ডওয়্যার বৈশিষ্ট্য

পোর্ট: ইউএসবি–সি ৩.২ জেন ২

গতিবেগ: সর্বোচ্চ ১,০০০ MB/s

ওজন: মাত্র ৪২ গ্রাম

আকার: সাড়ে তিন ইঞ্চি, সহজে বহনযোগ্য

এখনও এসএসডিটির বাজার মূল্য ও উন্মোচনের সম্ভাব্য সময় ঘোষণা করেনি টিমগ্রুপ।
সূত্র: দ্য ভার্জ

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

পারিবারিক কলহে বগুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২)...

এক ঘণ্টার ঝড়ে শত হেক্টর জমির ফসল নষ্ট

চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার...

২১ হাজার লিটার তেল মজুদ, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন...

আকবাড়িতে সশস্ত্র হামলা, নিহত ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা (৪৭) নামে...

তেল সংকটে সড়কে কমেছে যানবাহন

জ্বালানি তেলের সংকটের প্রভাবে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা...

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। এক...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা...
spot_img