Monday, March 2, 2026
24.8 C
Dhaka

মার্চে কালবৈশাখী ও তাপপ্রবাহের আভাস

মার্চ মাসে দেশে একাধিক তাপপ্রবাহ ও প্রচণ্ড কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির প্রকাশিত মাসিক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার প্রবণতা বাড়তে পারে।

প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট মাসের সম্ভাব্য আবহাওয়ার একটি দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করে। মার্চ মাসের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে দুই থেকে তিনটি মাঝারি ধরনের এবং এক থেকে দুটি প্রচণ্ড কালবৈশাখী হতে পারে। এসব ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চে দেশের পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ইতিমধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি পরিবর্তনের এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বাড়তে পারে।

ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

ফেব্রুয়ারিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ১৮ ফেব্রুয়ারি রাঙামাটিতে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ওই মাসে দেশের সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...

ফেনীতে বাবার দাফনে তিন ঘণ্টার প্যারোল পেলেন বন্দী নেতা

ফেনী জেলা কারাগারে বন্দী উপজেলা যুবলীগের এক নেতা প্যারোলে...

পদ্মার পাড়ে ঘুরতে গিয়ে চক্রের কবলে, থানায় অভিযোগ

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়া এক তরুণ ও...

রংপুরে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগে যুবদল নেতারা বহিষ্কার

রংপুরে কারাগারে থাকা এক যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট...
spot_img

আরও পড়ুন

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, ‘কেউ যেন ফ্যাসিবাদীদের অনুসরণ না করেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার ৬ মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করলেও নারীর প্রতি সহিংসতা বন্ধের কোনো কর্মসূচি সেখানে অন্তর্ভুক্ত নেই। তিনি...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন...
spot_img