আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ দুর্বল হলেও আজ মঙ্গলবার ঢাকা বিভাগসহ পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ সামান্য হবে। আগামীকাল বুধবার অনেক স্থানে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।
আজ সকাল পর্যন্ত সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সাতক্ষীরায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদী এলাকায়ও কিছু স্থানে সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু–এক স্থানে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তিনি বলেন, এ বৃষ্টি লঘুচাপের কারণে নয়, বরং হঠাৎ আসা মেঘের কারণে হয়েছে, যা বছরের এই সময় স্বাভাবিক।
সিএ/এমই


