Thursday, February 26, 2026
19.2 C
Dhaka

শিশুদের জন্য নিরাপদ এআই তৈরি করছে মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু তথ্যপ্রযুক্তি নয়, মানুষের দৈনন্দিন জীবন ও সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। চ্যাটজিপিটি, মেটা এআই এবং অন্যান্য জনপ্রিয় চ্যাটবটগুলোতে অনেক সময় ব্যবহারকারীরা রোমান্টিক বা অপ্রাসঙ্গিক কথোপকথনে জড়িয়ে পড়ছেন। এটি বিশেষভাবে শিশুদের নিরাপত্তা ও মানসিক সুরক্ষার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলেছে।

তবে এই চ্যালেঞ্জের মোকাবিলায় ভিন্ন পথে হাঁটছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির এআই বিভাগের প্রধান নির্বাহী মুস্তাফা সুলেইমান জানিয়েছেন, মাইক্রোসফট এমন একটি এআই তৈরি করতে চায়, যা হবে বিশ্বাসযোগ্য, সীমাবদ্ধ এবং নিরাপদ। তিনি বলেন, “আমরা এমন প্রযুক্তি তৈরি করতে চাই যা মানুষের জন্য কাজ করবে, মানুষের বিকল্প হয়ে উঠবে না। এটি আপনার সন্তানদেরও নিরাপদে ব্যবহার করতে দেওয়া যাবে।”

বর্তমানে মাইক্রোসফট তাদের এআই টুল কোপাইলটকে জনপ্রিয় করতে ওপেনএআই, মেটা এবং গুগল-এর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, কোপাইলটে বর্তমানে মাসে প্রায় ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। যদিও চ্যাটজিপিটির মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৮০০ মিলিয়নের বেশি। মাইক্রোসফট আশা করছে, নিরাপত্তা ও ব্যবহারকারীর আস্থার ক্ষেত্রে তারা ক্রমেই এগিয়ে যাবে।

সুলেইমান আরও বলেন, “আমরা ‘ডিজিটাল মানুষ’ তৈরি করতে চাই না। বরং এমন সহায়ক প্রযুক্তি তৈরি করতে চাই যা ব্যবহারকারীদের একে অপরের সঙ্গে বেশি সংযোগ ঘটাবে, কল্পনার জগতে আটকে রাখবে না।” তিনি জানান, আপডেটগুলোর মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের মধ্যে মানবিক যোগাযোগ ও সংযোগ বাড়ানো।

সাম্প্রতিক বছরগুলোতে কিছু এআই প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাবের অভিযোগে মামলার মুখে পড়েছে। ওপেনএআই ও ক্যারেক্টার এআই-এর মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাদের চ্যাটবট কিশোরদের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে মাইক্রোসফটের এআই নিরাপত্তা ও সীমাবদ্ধতা বিষয়ে নতুন দৃষ্টিকোণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা...

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...
spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল তখনই পূর্ণতা পায়, যখন তা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী আদায় করা হয়। রোজা কবুলের আশায়...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে ৩০ বছর পার হলেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অনেককেই। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী কিংবা...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের আস্থার নাম নোটপ্যাড। দ্রুত নোট নেওয়া, ছোটখাটো কোড লেখা কিংবা সাধারণ টেক্সট ফাইল সংরক্ষণে এর...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা বছর এখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। বিশেষ করে হজ ও রমজান মৌসুমে মুসল্লিদের সংখ্যা...
spot_img