Wednesday, April 8, 2026
21 C
Dhaka

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। সংস্থাটি সতর্ক করে বলেছে, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ডিজিটাল অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এমটব জানায়, ইতোমধ্যেই মাঠপর্যায়ে জ্বালানি সংকটের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল কার্যক্রমে গুরুতর বিঘ্ন সৃষ্টি হতে পারে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতা শুরুর সময়েই তারা সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সরকারকে সতর্ক করেছিল। যদিও সরকার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে, তবে বাস্তবায়নে এখনও ঘাটতি রয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিদ্যুৎ পুনরুদ্ধারে বিলম্ব হওয়ায় টেলিকম নেটওয়ার্কের কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানায় সংস্থাটি।

এই প্রেক্ষাপটে এমটব কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে টেলিকম স্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বিটিএস সাইটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান, রক্ষণাবেক্ষণ কাজে আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ এলাকায় লোডশেডিং কমানো এবং ঝড়ের পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা।

উল্লেখ্য, দেশে প্রায় ৪৫ হাজার টেলিকম টাওয়ারসহ বিস্তৃত অবকাঠামো রয়েছে, যা প্রায় সাড়ে ১৮ কোটি মানুষের সংযোগ নিশ্চিত করছে। এই নেটওয়ার্ক সচল রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। বিদ্যুৎ বিভ্রাটের সময় এসব সেবা ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার কৌশল

গরমের সময় তীব্র তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি...

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি...

হাম মোকাবিলায় ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি...

চৈত্রের তাপ ও শুষ্কতায় বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি

চৈত্র মাসে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের শুষ্কতার কারণে অগ্নিকাণ্ডের...

গরমে ত্বক ভালো রাখতে লোশন কেন জরুরি

গরমকালে ত্বক ঘামে ও কিছুটা তেলতেলে থাকে বলে অনেকেই...

চীনে শিশুদের জন্য আসক্তিমূলক ডিজিটাল সেবা নিষিদ্ধের প্রস্তাব

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “ডিজিটাল মানব” বা ভার্চুয়াল মানুষের ব্যবহার...

ইবনে হুজাইফা (রা.) এর দৃঢ় ঈমান

ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামের ত্যাগ ও আত্মনিবেদন অনন্য দৃষ্টান্ত...

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...
spot_img

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার কৌশল

গরমের সময় তীব্র তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি করে। দিনের তাপ এবং রাতের অস্বস্তিকর পরিবেশ মিলিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। এ অবস্থায় অনেকের...

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে পুষ্টিবিদরা বলছেন, এই খোসাতেই রয়েছে নানা উপকারী উপাদান, যা শরীরের জন্য বেশ কার্যকর হতে পারে। তরমুজের...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব জাহেলি যুগে নারীরা অবহেলা ও নির্যাতনের শিকার ছিলেন। সমাজে তাদের কোনো মর্যাদা বা অধিকার ছিল...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক শেয়ার ছাড় বা আইপিও সম্পন্ন হলে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে...
spot_img