Tuesday, April 7, 2026
28 C
Dhaka

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায় নিজ কক্ষপথে ভ্রমণ অব্যাহত রেখেছে ধূমকেতু সি/২০২৬ এ১ (ম্যাপস)। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ জানুয়ারি চিলির সান পেড্রো ডি আতাকামা থেকে ফ্রান্সের একদল গবেষক প্রথম ধূমকেতুটিকে শনাক্ত করেন। এটি ক্রুটজ সানগ্রেজার শ্রেণির একটি ধূমকেতু, যা সূর্যের খুব কাছে দিয়ে অতিক্রম করার বৈশিষ্ট্য বহন করে। গত শনিবার এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়।

তথ্য অনুযায়ী, ধূমকেতুটি সূর্যের পৃষ্ঠ থেকে প্রায় এক লাখ মাইল দূর দিয়ে অতিক্রম করেছে। সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় ২০ লক্ষ ডিগ্রি ফারেনহাইট হওয়ায় এই যাত্রা ধূমকেতুটির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সাধারণত বরফ ও ধূলিকণায় গঠিত এমন পিণ্ড এই তাপ সহ্য করতে না পেরে ভেঙে যায় বা বাষ্পীভূত হয়ে পড়ে।

সাধারণত সানগ্রেজার ধূমকেতুগুলো সূর্যের খুব কাছাকাছি না আসা পর্যন্ত শনাক্ত করা যায় না। তবে ম্যাপস ধূমকেতুর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে। এটি সূর্য থেকে অনেক দূরে থাকতেই শনাক্ত হওয়ায় বিজ্ঞানীরা এর গঠন ও গতিবিধি পর্যবেক্ষণের বিশেষ সুযোগ পেয়েছেন।

সূর্যের প্রচণ্ড তাপ অতিক্রম করে অক্ষত অবস্থায় ফিরে আসায় পৃথিবী থেকেও ধূমকেতুটি দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ১২ এপ্রিল পর্যন্ত সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দিগন্তের কাছাকাছি এটি দেখা যেতে পারে। অনুকূল আবহাওয়ায় খালি চোখেই এটি পর্যবেক্ষণ সম্ভব। এছাড়া বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ ব্যবহার করলে ধূমকেতুটির লেজসহ বিস্তারিত দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...

দেশের বাজারে এলো অপোর নতুন স্মার্টফোন ‘এ৬কে’

পহেলা বৈশাখকে সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন...

উপনির্বাচন ঘিরে ছুটির ঘোষণা

বগুড়া ও শেরপুরের দুটি শূন্য সংসদীয় আসনে উপনির্বাচন উপলক্ষে...

পুলিশে রদবদল, সাত কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন

পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একযোগে সাত কর্মকর্তাকে বদলি...

দুই বছরের আগেই স্ক্রিন ব্যবহারে শিশুর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব

বর্তমান সময়ে শিশুকে শান্ত রাখতে মোবাইল বা স্ক্রিন ব্যবহারের...

বড়দের হাম হলে করণীয় কী, জানালেন বিশেষজ্ঞ

হামকে অনেকেই শুধুমাত্র শিশুদের রোগ হিসেবে মনে করেন। তবে...

টেলিগ্রাম ব্যবহার করে তথ্য চুরির নতুন কৌশল, ইরানি হ্যাকারদের সতর্কবার্তা এফবিআইয়ের

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, টেলিগ্রাম ব্যবহার করে বিশ্বজুড়ে...
spot_img

আরও পড়ুন

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ২০২৬ সালের জানুয়ারিতে দেশে...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড ডে মিলের খাবারে অনিয়মের অভিযোগ উঠেছে। সেখানে শিশুদের মধ্যে ছত্রাকযুক্ত বনরুটি বিতরণের ঘটনা...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত। নফল ইবাদতের মূল বিধান হলো এগুলো একাকী আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ও প্রশাসন। এ সময় একজনকে আটক এবং অন্য একটি ঘটনায়...
spot_img