Sunday, April 5, 2026
26 C
Dhaka

চীনা অ্যাপে ব্যবহারকারীর তথ্য ঝুঁকি বৃদ্ধি

চীনে তৈরি মোবাইল অ্যাপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটি জানিয়েছে, এসব অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ কোনো অ্যাপের নাম উল্লেখ করা হয়নি।

সম্প্রতি ইন্টারনেট ক্রাইম কমপ্লায়েন্ট সেন্টারের একটি ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড ও আয়ের জন্য ব্যবহৃত অনেক অ্যাপই বিদেশি প্রতিষ্ঠান তৈরি। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ চীনে অবস্থিত। চীনের জাতীয় নিরাপত্তা আইনের কারণে এই প্রতিষ্ঠানগুলো প্রয়োজন হলে ব্যবহারকারীর তথ্য অ্যাক্সেস করতে পারে। কিছু অ্যাপ সীমিত অনুমতির পরেও নিয়মিত তথ্য সংগ্রহ করতে পারে, এমনকি চালু না থাকলেও ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে। ডিফল্ট অনুমতি ব্যবহার করে অ্যাপগুলো ব্যবহারকারীর যোগাযোগ তালিকা, নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, ব্যবহারকারীর পরিচিতি নম্বর, ঠিকানা সহ সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে।

চীনে তৈরি অ্যাপগুলোর গোপনীয়তা নীতিতে বলা থাকে তথ্য কোথায় এবং কতদিন সংরক্ষণ হবে। কিছু ক্ষেত্রে তথ্য চীনের সার্ভারে সংরক্ষণ হয় এবং দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব। কিছু অ্যাপ ব্যবহার করতে হলে তথ্য আদান–প্রদানের জন্য বাধ্যতামূলক সম্মতি দিতে হয়, যা বিকল্প ব্যবহারকে সীমিত করে।

এফবিআই ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে, অপ্রয়োজনীয় তথ্য শেয়ার না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং কেবল নির্ভরযোগ্য উৎস থেকে যাচাইকৃত অ্যাপ ডাউনলোড করা। সহজ পাসওয়ার্ড ব্রুট-ফোর্স সাইবার আক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া আইনের মাধ্যমে চীনের টিকটক কোম্পানি বাইটড্যান্সকে মার্কিন কার্যক্রম হস্তান্তর করতে বাধ্য করা হয়। ২০২৬ সালের শুরুতে টিকটক মার্কিন কার্যক্রমের নিয়ন্ত্রণ ওরাকল, সিলভার লেক ও এমজিএক্সের নেতৃত্বাধীন যৌথ উদ্যোগের হাতে হস্তান্তর করেছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সড়ক দুর্ঘটনা রোধে ইসলামের নির্দেশনা

ইসলামে মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং...

পটিয়ায় ক্রীড়া উন্নয়নে নতুন কমিটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ক্রীড়া অঙ্গনে গতিশীলতা বাড়াতে উপজেলা ক্রীড়া...

লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠান বন্ধ

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও বৈধ কাগজপত্রের অভাবে পাঁচটি...

২০ লাখ টাকার ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ...

শাওন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস ১০

চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলায় দীর্ঘ ১৮...

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল...

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪)...

হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্তদের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায়...

হামে আক্রান্ত শিশুর সঠিক পরিচর্যা

হাম মারাত্মক সংক্রামক রোগ। ভাইরাস দেহে প্রবেশের ১-২ সপ্তাহ...

ম্যাসেঞ্জারে বিয়ে বৈধ কি? ধর্মীয় ব্যাখ্যা

আল্লাহতায়ালা মানবজাতির অস্তিত্ব রক্ষা ও নারী-পুরুষের জৈবিক চাহিদা পূরণে...

তালিকাভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রাজনৈতিক প্রভাব খাটিয়ে তালিকাভুক্ত হওয়া অমুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের...
spot_img

আরও পড়ুন

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া এই তারাটি মহাবিশ্বের প্রাচীন পরিবেশ এবং তারা গঠনের রহস্য উদঘাটনে...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য যোগাযোগ করলেন। ঋণদাতা কিছু সাক্ষী আনতে বললে, গ্রহীতা আল্লাহতায়ালাই যথেষ্ট সাক্ষী বলে জানান। ঋণদাতা তখন...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলা...

সড়ক দুর্ঘটনা রোধে ইসলামের নির্দেশনা

ইসলামে মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং যে কোনো ক্ষতি থেকে বাঁচতে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে ইসলামের মূল নির্দেশনাগুলো নিম্নরূপ: জীবন...
spot_img