Tuesday, March 31, 2026
26 C
Dhaka

২০২৬ সালে কি আবারও ফিরতে পারে ভয়ংকর এল নিনো

গত কয়েক বছরে বৈশ্বিক আবহাওয়াকে অস্থির করে তোলা এল নিনো আবারও ফিরে আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক আবহাওয়া বিশেষজ্ঞরা। প্রশান্ত মহাসাগরকেন্দ্রিক এই জলবায়ু চক্র অতীতে যেমন তীব্র বৃষ্টি, খরা ও তাপমাত্রা বৃদ্ধির মতো চরম পরিস্থিতি তৈরি করেছে, তেমন পরিস্থিতি পুনরায় তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞানীদের ব্যাখ্যায়, এল নিনো ও লা নিনা মূলত প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা এবং বায়ুপ্রবাহের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। স্বাভাবিক সময়ে পূর্ব দিকের বায়ুপ্রবাহ উষ্ণ পানি এশিয়ার দিকে ঠেলে দেয়। কিন্তু এল নিনো পরিস্থিতিতে এই বায়ু দুর্বল হয়ে পড়ে, ফলে উষ্ণ পানি উল্টো দিকে, অর্থাৎ আমেরিকার উপকূলের দিকে সরে আসে। এর ফলে বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দেয়।

এই পরিবর্তনের প্রভাবে কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও তীব্র খরার সৃষ্টি হয়। অন্যদিকে লা নিনা অবস্থায় আবহাওয়া ভিন্নভাবে প্রভাবিত হয়—এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশে বেশি বৃষ্টিপাত এবং আটলান্টিকে ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ে।

বিশ্ব আবহাওয়া সংস্থা এবং যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে লা নিনা দুর্বল হয়ে নিরপেক্ষ অবস্থার দিকে যাচ্ছে। তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে এল নিনো ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিছু পূর্বাভাস অনুযায়ী, জুন থেকে আগস্টের মধ্যে এর সম্ভাবনা ৬০ শতাংশের বেশি হতে পারে এবং বছরের শেষ পর্যন্ত তা স্থায়ী হতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, প্রশান্ত মহাসাগরের নিচের স্তরের পানির তাপমাত্রা ইতিমধ্যেই বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী এল নিনোর ইঙ্গিত দিতে পারে। যদিও এই ধরনের পূর্বাভাসে কিছু অনিশ্চয়তা থাকে, তবুও আগাম সতর্কতা নেওয়ার গুরুত্ব অপরিসীম।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্টে সাউলো বলেন, ‘এল নিনো এবং লা নিনার এই আগাম পূর্বাভাসগুলো আমাদের কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচতে সাহায্য করে। কৃষি, স্বাস্থ্য, জ্বালানি এবং পানি ব্যবস্থাপনার মতো জলবায়ু-সংবেদনশীল খাতগুলোর জন্য এই পূর্বাভাসগুলো লাইফ জ্যাকেটের মতো কাজ করে। এটি শুধু দুর্যোগের ঝুঁকিই কমায় না, বরং শেষ পর্যন্ত অসংখ্য মানুষের জীবন বাঁচায়।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েছে, বেশি আক্রান্ত বরগুনায়

বরিশাল বিভাগের সব জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি...

দেশজুড়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সাড়া

ফরিদপুরে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে...

ময়মনসিংহে হামের আশঙ্কা: শিশু ভর্তি বাড়ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন আরও...

বদনজরের কুফল ও প্রতিকার সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা

ইসলামের আলোকে হিংসা ও বদনজরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোরআন...

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধ নিখোঁজ

মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী মো....

লালমনিরহাটে ফেসবুক পোস্টের কারণে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রদলের এক নেতা ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন...

মানব পাচার: প্রাণ হারাচ্ছে তরুণ, বিচার ও শাস্তি টলানো

সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুল গণি সত্তরোর্ধ্ব বয়সেও ছেলেকে গ্রিসে...

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে চুরির...

তেলের হিসাব দেখাতে ব্যর্থতায় ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরীন ফিলিং স্টেশনের মালিক মো....

এলজিইডি কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতার বাগ্‌বিতণ্ডা, প্রিন্টার ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে...
spot_img

আরও পড়ুন

বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েছে, বেশি আক্রান্ত বরগুনায়

বরিশাল বিভাগের সব জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। শয্যা–সংকটের কারণে একাধিক শিশুকে একই শয্যায় রাখা...

দেশজুড়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সাড়া

ফরিদপুরে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়। বীর...

ময়মনসিংহে হামের আশঙ্কা: শিশু ভর্তি বাড়ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই শিশুরা...

বদনজরের কুফল ও প্রতিকার সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা

ইসলামের আলোকে হিংসা ও বদনজরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তৃতভাবে সতর্ক করা হয়েছে। এসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনে মারাত্মক...
spot_img