Monday, March 30, 2026
25 C
Dhaka

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে শতাধিক গবেষণায় বড় ধরনের ভুল উন্মোচিত

বিশ্বের উপকূলীয় ঝুঁকি নির্ধারণে ব্যবহৃত বহু মানচিত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রকৃত অবস্থার তুলনায় কম দেখানো হয়েছে—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। দীর্ঘদিন ধরে ধারণা করা হতো, সমুদ্রের উচ্চতা শূন্য থেকে শুরু হয়। কিন্তু সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই ভিত্তিগত ধারণাটিই বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

গবেষণায় বলা হয়েছে, ভুল এই হিসাবের কারণে পৃথিবীর অনেক বেশি ভূমি ও বিপুল জনগোষ্ঠী সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করছে, যা আগে অনুমান করা হয়নি। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ও এলাকার পরিমাণ বাস্তবে আরও বেশি হতে পারে।

ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৩৮৫টি উপকূলীয় ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন বিশ্লেষণ করে দেখেছেন, অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় জলস্তরের পরিবর্তে একটি আনুমানিক বৈশ্বিক মান ব্যবহার করা হয়েছে। বাস্তবে উপকূলীয় জলস্তর ওই মানের তুলনায় অনেক বেশি উচ্চতায় অবস্থান করছে।

এই ত্রুটির কারণে পূর্ববর্তী হিসাবগুলো নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে। গবেষণায় উঠে এসেছে, ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের বাইরে এই ভুলের মাত্রা বেশি। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপকূলীয় উচ্চতা পূর্বের হিসাবের তুলনায় তিন ফুটেরও বেশি কম পাওয়া গেছে।

উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে তুলনামূলকভাবে নির্ভুল তথ্য থাকায় সেখানে এই ভুল কম হয়েছে। তবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকায় তথ্যের ঘাটতির কারণে ঝুঁকির সঠিক চিত্র এতদিন স্পষ্ট ছিল না।

গবেষকেরা বলছেন, সমস্যার মূল রয়েছে সমুদ্রপৃষ্ঠ নির্ধারণের পদ্ধতিতে। অনেক ক্ষেত্রে জিওআইডি নামের একটি গড় বৈশ্বিক পৃষ্ঠ ব্যবহার করা হয়েছে, যা বাস্তবের পরিবর্তনশীল উপাদান—যেমন বাতাস, জোয়ার-ভাটা, তাপমাত্রা ও লবণাক্ততা—ধরে না। ফলে অধিকাংশ গবেষণায় প্রকৃত উচ্চতা প্রতিফলিত হয়নি।

ভুল সংশোধনের পর দেখা গেছে, সমুদ্রপৃষ্ঠ ৩ দশমিক ৩ ফুট বাড়লে ডুবে যাওয়ার সম্ভাব্য ভূমির পরিমাণ ৩১ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ৭ কোটি ৭০ লাখ থেকে ১৩ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে, যা আগের হিসাবের তুলনায় অনেক বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন তথ্য উপকূলীয় পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু অভিযোজন নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। কারণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি পরিকল্পনা বাস্তব ঝুঁকি মোকাবিলায় যথেষ্ট কার্যকর নাও হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফা-মারওয়ার ইতিহাস ও তাৎপর্য

পবিত্র কাবা শরিফের নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড় ইসলামের...

১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি পুরোপুরি বাতিল...

জুল হুলাইফা, হাজিদের ইহরাম শুরুর পবিত্র স্থান

মদিনা থেকে মক্কার পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন...

টমেটো ও মসলায় তৈরি সুস্বাদু পাকিস্তানি পদ

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জনপ্রিয় খাবার শিনওয়ারি কিমা করাই এখন...

ঘরে বসেই তৈরি করুন ইউরোপীয় গুলাশ

ইউরোপে না গিয়েও এখন ঘরে বসেই উপভোগ করা যায়...

ঢাকার মানচিত্রে ৯ বছরে বড় পরিবর্তন, স্যাটেলাইট ছবিতে স্পষ্ট নগরায়ণের চিত্র

ইউরোপীয় মহাকাশ সংস্থার কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশনের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে...

নবজাতকের থাইরয়েড পরীক্ষা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ

নবজাতকের থাইরয়েড সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কনজেনিটাল...

হজ ফরজ হওয়ার শর্ত কী

হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা প্রতিটি সামর্থ্যবান মুসলমানের...

সুসংবাদ শুনলে যে দোয়া পড়বেন

দোয়া ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে...

ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ

ইফতারে ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে চিলি চিকেন উইংস...

উম্মে সালামা (রা.) জ্ঞান ও প্রজ্ঞায় অনন্য এক ফকিহা

ইসলামের প্রারম্ভিক যুগে নারীদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয়...

২৮ বছর পর নাম পাওয়া ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়াম

পর্যায় সারণির ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়ামের নামকরণ নিয়ে দীর্ঘ...

গুগল মেসেজেসে লাইভ লোকেশন শেয়ারিং চালু

দীর্ঘ অপেক্ষার পর গুগল তাদের বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম গুগল...

দীর্ঘ সময়ের জন্য স্থাপনা ইজারা দেয়া, কী বলে ইসলাম?

ইসলামে লেনদেনের প্রতিটি বিষয় পারস্পরিক সম্মতি, ন্যায্যতা ও স্বচ্ছতার...
spot_img

আরও পড়ুন

সাফা-মারওয়ার ইতিহাস ও তাৎপর্য

পবিত্র কাবা শরিফের নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এই দুই পাহাড়কে মহান আল্লাহর নিদর্শন হিসেবে কোরআনে উল্লেখ করা...

১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি পুরোপুরি বাতিল করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে সংসদের বিশেষ...

জুল হুলাইফা, হাজিদের ইহরাম শুরুর পবিত্র স্থান

মদিনা থেকে মক্কার পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ ও আবেগঘন স্থান হলো জুল হুলাইফা। এটি মদিনাবাসী এবং মদিনা হয়ে মক্কায় যাওয়া হাজিদের জন্য নির্ধারিত মিকাত,...

টমেটো ও মসলায় তৈরি সুস্বাদু পাকিস্তানি পদ

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জনপ্রিয় খাবার শিনওয়ারি কিমা করাই এখন সহজেই ঘরে তৈরি করা সম্ভব। সাধারণ উপকরণ, টাটকা টমেটো এবং গরুর কিমা দিয়ে তৈরি এই...
spot_img