Friday, March 27, 2026
27 C
Dhaka

এআই সামাজিক মাধ্যমে নতুন দিগন্ত মোল্টবুক

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম ‘মোল্টবুক’ অধিগ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এ প্ল্যাটফর্মটি মূলত এআই চ্যাটবটদের জন্য তৈরি একটি নতুন ধরনের সামাজিক মাধ্যম, যেখানে বটগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগ ও কথোপকথন করতে পারে।

মেটা জানিয়েছে, এই অধিগ্রহণের ফলে মোল্টবুকের পুরো টিম তাদের সুপারইন্টেলিজেন্স ল্যাবের অধীনে কাজ করবে। এআই এজেন্টকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও চুক্তির আর্থিক দিক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া মোল্টবুক দ্রুতই প্রযুক্তি বিশ্বে আগ্রহ তৈরি করে। প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি ব্যবহারকারীদের নিয়ে আলোচনা বা গল্পগুজব করতে সক্ষম, যা এআই যোগাযোগের নতুন ধারা হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে এই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও অপব্যবহারের ঝুঁকি বাড়তে পারে।

মোল্টবুক তৈরি করা হয়েছে ‘ওপেনক্ল’ নামে একটি প্রযুক্তির মাধ্যমে, যা ডিজিটাল ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে। এর মাধ্যমে ইমেইল লেখা, অ্যাপ তৈরি কিংবা বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণের মতো জটিল কাজও সম্পন্ন করা যায়।

ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে তাদের এআই এজেন্টের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন এবং অন্য বটের সঙ্গে কীভাবে যোগাযোগ হচ্ছে তা দেখতে পারেন।

ওপেনক্ল-এর নির্মাতা পিটার স্টেইনবার্গার ইতোমধ্যে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এআই এজেন্ট উন্নয়নে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

যদিও এ প্রযুক্তির প্রতি ডেভেলপারদের আগ্রহ বাড়ছে, তবুও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে দৈনন্দিন ডিভাইসের সঙ্গে এআই টুল যুক্ত করার ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে বলে তারা উল্লেখ করেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.)...

মুসলমানদের ইরান বিজয়ের ইতিহাস

ইসলামের সূচনাকালে বিশ্বে প্রধান দুটি শক্তি ছিল রোমান ও...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

মানসিক চাপ মোকাবিলায় বৈজ্ঞানিক পরামর্শ

বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা ও নেতিবাচক তথ্যপ্রবাহ মানুষের মানসিক স্বাস্থ্যে...

দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে কাপড়ের একটি দোকান থেকে...

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে...

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রনেতা খোরশেদ আলম নিহত

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

পানিতে ডুবে মৃত্যুর আখিরাতের তাৎপর্য

কিছু দুর্ঘটনা মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে যায়। সাম্প্রতিক...

‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল বিপুল মজুত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল থাকা...

স্বাধীনতা ও মানবমর্যাদার সম্পর্ক

স্বাধীনতা ইসলামের দৃষ্টিতে একটি মহান নিয়ামত এবং দেশপ্রেমকে ঈমানের...

খাদ্যাভ্যাসেই চোখের সুরক্ষা

দৃষ্টিশক্তি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।...

অতিরিক্ত ঘুমে কি বাড়ে কর্মক্ষমতা

ব্যস্ত জীবনযাপনে সপ্তাহজুড়ে ঘুমের ঘাটতি পূরণে ছুটির দিনে বেশি...
spot_img

আরও পড়ুন

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন আর শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী দর্শকদের মধ্যেও দ্রুত...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হককে (বীর প্রতীক) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের জেলা প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি...

মুসলমানদের ইরান বিজয়ের ইতিহাস

ইসলামের সূচনাকালে বিশ্বে প্রধান দুটি শক্তি ছিল রোমান ও পারস্য সাম্রাজ্য। এর মধ্যে পারস্য সাম্রাজ্য বিস্তৃত ছিল আধুনিক ইরানসহ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বিশাল...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এক...
spot_img