Friday, March 27, 2026
22 C
Dhaka

কৌশল বদলে সোরা অ্যাপ বন্ধ করছে ওপেনএআই

ভিডিও তৈরির আলোচিত অ্যাপ ‘সোরা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এক সময় বহুল প্রত্যাশা নিয়ে চালু হওয়া এই অ্যাপটির মাধ্যমে সৃজনশীল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সেবা বিস্তারের পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির। তবে নতুন কৌশলগত অগ্রাধিকার এবং ব্যয় বৃদ্ধির চাপের কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, দ্রুত বাড়তে থাকা কম্পিউটিং সক্ষমতার চাহিদার কারণে সোরা–সংক্রান্ত গবেষণা কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট দলকে এখন ‘ওয়ার্ল্ড সিমুলেশন’ প্রযুক্তি উন্নয়নে গুরুত্ব দিতে বলা হয়েছে, যার লক্ষ্য ভবিষ্যতে মানুষের বিভিন্ন শারীরিক কাজে সহায়ক হতে পারে এমন রোবোটিক প্রযুক্তি তৈরি করা। একই সঙ্গে ব্যয়বহুল পণ্য পরিচালনায় আরও বাস্তবসম্মত সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

চ্যাটজিপিটির পর এটি ছিল ওপেনএআইয়ের প্রথম স্বতন্ত্র অ্যাপ। গত সেপ্টেম্বরে চালুর পর স্বল্প সময়ের মধ্যেই এটি আইফোনের অ্যাপ স্টোরে শীর্ষ অবস্থানে উঠে আসে। তবে জনপ্রিয়তার পাশাপাশি শুরু থেকেই অ্যাপটি মেধাস্বত্ব ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিতর্কের মুখে পড়ে। কনটেন্ট নির্মাতাদের অভিযোগ ছিল, তাদের সৃষ্টিশীল কাজ এবং ব্যক্তির চেহারা ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছিল না। সমালোচকদের একাংশ আশঙ্কা প্রকাশ করেন, এটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়া এবং নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট বাড়িয়ে দিতে পারে।

গত ডিসেম্বরে ডিজনির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে প্ল্যাটফর্মটিতে তাদের চরিত্র ব্যবহার করে ভিডিও তৈরির সুযোগ দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে ওই চুক্তি আর এগোচ্ছে না বলে জানা গেছে।

এক বিবৃতিতে ডিজনির মুখপাত্র বলেন, ‘ওপেনএআইয়ের সিদ্ধান্তকে আমরা সম্মান করি। নতুন প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে গ্রহণ এবং আধেয় নির্মাতাদের অধিকার সুরক্ষিত রেখে দর্শকদের কাছে পৌঁছানোর নতুন উপায় খুঁজতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সহজ উপায়ে তৈরি করুন চিজি লাভা বোম্ব

ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় নান বান লাভা...

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়,...

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...
spot_img

আরও পড়ুন

সহজ উপায়ে তৈরি করুন চিজি লাভা বোম্ব

ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় নান বান লাভা বোম্ব। মজাদার এই খাবারটি তৈরি করতে প্রয়োজন কিছু সাধারণ উপকরণ এবং সহজ কয়েকটি ধাপ। প্রথমে প্যানে...

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরেও বিস্তৃত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর জীবনে একটি স্বাধীন রাষ্ট্র...

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম থেকে উঠেই আবার ফোন হাতে নেন। এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটিতে ডিমের মতো একটি বস্তু থেকে কালচে টেন্টাকলসদৃশ অংশ...
spot_img