Thursday, March 26, 2026
32 C
Dhaka

অ্যাপোফিস গ্রহাণু ঘিরে নতুন মহাকাশ অভিযান

মহাবিশ্বের অজানা রহস্য উদঘাটনে নতুন এক অভিযানের পরিকল্পনা নিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা এক্সল্যাবসের বিজ্ঞানীরা। পৃথিবীর কাছাকাছি অতিক্রম করতে যাওয়া গ্রহাণু ‘অ্যাপোফিস’-এ ল্যান্ডার অবতরণের মাধ্যমে এর গঠন, ভর ও উপাদান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ‘অ্যাপোফিস-এক্সএল’ নামের একটি বিশেষ মহাকাশযান তৈরি করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযানটিতে ১০টির বেশি ছোট মহাকাশযান এবং দুটি ল্যান্ডার বহনের ব্যবস্থা থাকবে। ২০২৯ সালের এপ্রিলে অ্যাপোফিস পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করার সময় ল্যান্ডার দুটি গ্রহাণুটির পৃষ্ঠে অবতরণ করানো হবে। এর মাধ্যমে গ্রহাণুর ভৌত গঠন ও উপাদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং উচ্চমানের ছবি সংগ্রহ সম্ভব হবে বলে আশা করছেন গবেষকেরা।

২০০৪ সালে আবিষ্কৃত অ্যাপোফিস গ্রহাণুর প্রস্থ প্রায় ৩৪০ মিটার, যা নিউইয়র্কের এম্পায়ার স্টেট ভবনের কাছাকাছি। জুতার বাক্সের মতো আকারের ল্যান্ডারগুলো গ্রহাণুর পৃষ্ঠে অবতরণের সময় ও পরে ধারাবাহিকভাবে তথ্য ও ছবি পাঠাবে। এক্সল্যাবসের প্রধান বিজ্ঞানী মিগুয়েল পাসকুয়াল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো গ্রহাণুর পৃষ্ঠ থেকে সরাসরি ছবি সংগ্রহ করা। এটি বিজ্ঞানের জন্য অত্যন্ত রোমাঞ্চকর একটি মুহূর্ত হতে যাচ্ছে।’

বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী, অ্যাপোফিস পৃথিবী অতিক্রম করার প্রায় এক সপ্তাহ পর ল্যান্ডার অবতরণের প্রক্রিয়া শুরু হবে, যাতে গ্রহাণুর কক্ষপথে কোনো পরিবর্তন না ঘটে। এরপর প্রায় ৪০০ মিটার উচ্চতা থেকে ল্যান্ডারগুলোকে গ্রহাণুর দিকে পাঠানো হবে।

গবেষকেরা মনে করছেন, ভবিষ্যতে কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, তবে সেটিকে ধ্বংস করা বা গতিপথ পরিবর্তনের কৌশল নির্ধারণে এই ধরনের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই অভিযানের সাফল্য ভবিষ্যৎ মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চার সদস্যের পরিবার শেষ সমাপ্তি

চট্টগ্রাম নগরের হালিশহরে গত ২৩ ফেব্রুয়ারি হালিমা মঞ্জিল নামের...

স্বাধীনতা দিবসে কাট্টলীতে মানুষের ঢল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে...

মাদকবিরোধী ভিডিও বানানোয় হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে...

দৌলতদিয়া ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায়...

চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, তদন্তে চার সদস্যের কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় চট্টলা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে...

নাফ নদীতে মাছ ধরা বন্ধ, টেকনাফের জেলে পল্লিতে অনিশ্চয়তার ছায়া

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী...

আড়াই ঘণ্টার অভিযানে পুনরায় গ্রেপ্তার ডাকাতি মামলার দণ্ডিত ব্যক্তি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত...

প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমানোর উপায়

বর্তমান সময়ে চুল পড়া বা টাক সমস্যায় ভুগছেন অনেক...

নিরাপদ ভ্রমণে ইসলামের নির্দেশনা

মানুষের জীবনে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জীবিকা, শিক্ষা...

বাইরের খাবারে পেটের সমস্যা, সমাধান কী

ঈদ-পরবর্তী সময় ঘোরাঘুরি ও বাইরের খাবার খাওয়ার প্রবণতা বেড়ে...

গুগলের ডুডলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি সম্মান...

কেন নামাজ ইসলামের মূল স্তম্ভ

পবিত্র কোরআনে নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা পরিত্যাগের পরিণতি...
spot_img

আরও পড়ুন

নাহিদ ইসলামের বার্তা: একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষার ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

সাভার, ২৬ মার্চ ২০২৬ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ...

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চার সদস্যের পরিবার শেষ সমাপ্তি

চট্টগ্রাম নগরের হালিশহরে গত ২৩ ফেব্রুয়ারি হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় ঘটে যাওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের...

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে হাতাহাতি, জাপা ও ছাত্রশক্তি নেতাদের মধ্যে সংঘর্ষ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির...

স্বাধীনতা দিবসে কাট্টলীতে মানুষের ঢল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে। সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মিত এই স্মৃতিস্তম্ভ নগরের...
spot_img