Thursday, March 26, 2026
32 C
Dhaka

চ্যাটজিপিটিতে ফাইল ব্যবস্থাপনায় এলো নতুন ফিচার

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘লাইব্রেরি’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে OpenAI। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে আপলোড করা বিভিন্ন ফাইল নির্দিষ্ট ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন এবং ভবিষ্যতে সহজেই সেসব ফাইল থেকে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই সুবিধাটি আপাতত ধাপে ধাপে প্লাস, প্রো ও বিজনেস সংস্করণের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ফিচারটি সক্রিয় হলে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণের সাইডবারে ‘লাইব্রেরি’ নামে একটি আলাদা ট্যাব দেখা যাবে, যেখানে সাম্প্রতিক সময়ে আপলোড করা ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে এবং নতুন ফাইলও সেখানে যুক্ত হবে।

চ্যাটজিপিটি ব্যবহারকারীরা চ্যাটে যেসব ফাইল আপলোড করেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট স্টোরেজে জমা হবে বলে জানিয়েছে ওপেনএআই। ফলে নতুন কোনো কথোপকথনের সময় আগের ফাইলগুলো পুনরায় ব্যবহার করা সহজ হবে। তবে চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি ছবিগুলো আগের মতোই ‘ইমেজেস’ ট্যাবে সংরক্ষিত থাকবে এবং লাইব্রেরি ট্যাবে কেবল ব্যবহারকারীদের আপলোড করা ফাইলগুলোই দেখা যাবে।

লাইব্রেরি থেকে কোনো ফাইল ব্যবহার করতে হলে কম্পোজার মেনুর অ্যাটাচমেন্ট বা অ্যাড বাটনে ক্লিক করে ‘অ্যাড ফ্রম লাইব্রেরি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় ফাইল নির্বাচন করে তা চ্যাটে যুক্ত করা যাবে। লাইব্রেরিতে সংরক্ষিত ফাইলগুলো ব্যবহারকারীর অ্যাকাউন্টে থাকবে, যতক্ষণ না সেগুলো নিজে থেকে মুছে ফেলা হয়।

কোনো চ্যাট মুছে ফেললেও সেই চ্যাটে ব্যবহৃত ফাইল লাইব্রেরি থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। ফাইল মুছে ফেলতে হলে লাইব্রেরি থেকে সেটি নির্বাচন করে ডিলিট বা ট্র্যাশ আইকনে ক্লিক করতে হবে। এরপর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে তা ওপেনএআইয়ের সার্ভার থেকে স্থায়ীভাবে মুছে যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চার সদস্যের পরিবার শেষ সমাপ্তি

চট্টগ্রাম নগরের হালিশহরে গত ২৩ ফেব্রুয়ারি হালিমা মঞ্জিল নামের...

স্বাধীনতা দিবসে কাট্টলীতে মানুষের ঢল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে...

মাদকবিরোধী ভিডিও বানানোয় হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে...

দৌলতদিয়া ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায়...

চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, তদন্তে চার সদস্যের কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় চট্টলা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে...

নাফ নদীতে মাছ ধরা বন্ধ, টেকনাফের জেলে পল্লিতে অনিশ্চয়তার ছায়া

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী...

আড়াই ঘণ্টার অভিযানে পুনরায় গ্রেপ্তার ডাকাতি মামলার দণ্ডিত ব্যক্তি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত...

প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমানোর উপায়

বর্তমান সময়ে চুল পড়া বা টাক সমস্যায় ভুগছেন অনেক...

নিরাপদ ভ্রমণে ইসলামের নির্দেশনা

মানুষের জীবনে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জীবিকা, শিক্ষা...

বাইরের খাবারে পেটের সমস্যা, সমাধান কী

ঈদ-পরবর্তী সময় ঘোরাঘুরি ও বাইরের খাবার খাওয়ার প্রবণতা বেড়ে...

গুগলের ডুডলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি সম্মান...

কেন নামাজ ইসলামের মূল স্তম্ভ

পবিত্র কোরআনে নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা পরিত্যাগের পরিণতি...
spot_img

আরও পড়ুন

নাহিদ ইসলামের বার্তা: একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষার ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

সাভার, ২৬ মার্চ ২০২৬ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ...

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চার সদস্যের পরিবার শেষ সমাপ্তি

চট্টগ্রাম নগরের হালিশহরে গত ২৩ ফেব্রুয়ারি হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় ঘটে যাওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের...

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে হাতাহাতি, জাপা ও ছাত্রশক্তি নেতাদের মধ্যে সংঘর্ষ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির...

স্বাধীনতা দিবসে কাট্টলীতে মানুষের ঢল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে। সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মিত এই স্মৃতিস্তম্ভ নগরের...
spot_img