Monday, March 23, 2026
26 C
Dhaka

খরচ ছাড়াই গুগল ড্রাইভে জায়গা বাড়ানোর কৌশল

ডিজিটাল যুগে ব্যক্তিগত ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ এখন অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্লাউড স্টোরেজের ওপর নির্ভরশীলতা বাড়লেও বিনামূল্যের সীমিত ১৫ জিবি স্টোরেজ খুব দ্রুতই পূর্ণ হয়ে যায়। ফলে ব্যবহারকারীদের সামনে প্রায়ই স্টোরেজ আপগ্রেডের নোটিফিকেশন ভেসে ওঠে।

তবে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলেই অতিরিক্ত খরচ ছাড়াই স্টোরেজ খালি করা সম্ভব। নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং ডেটা গোছানোর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ জায়গা পুনরুদ্ধার করা যায় বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন।

স্টোরেজ খালি করার ক্ষেত্রে বড় ফাইল চিহ্নিত করে মুছে ফেলা সবচেয়ে কার্যকর উপায়। গুগল ড্রাইভের “Storage” অপশনে গেলে ফাইলগুলো আকার অনুযায়ী সাজানো অবস্থায় দেখা যায়। সেখান থেকে বড় ভিডিও বা ভারী ফাইল মুছে ফেললে দ্রুতই জায়গা ফাঁকা হয়।

ইমেইলের ক্ষেত্রেও একই কৌশল কাজে লাগে। সার্চ বক্সে ‘has:attachment larger:10MB’ লিখে বড় ফাইলযুক্ত ইমেইলগুলো খুঁজে বের করে মুছে ফেলা যায়। তবে শুধু ডিলিট করলেই হবে না, স্থায়ীভাবে জায়গা খালি করতে ট্র্যাশ বা ডাস্টবিনও খালি করতে হবে।

এছাড়া স্প্যাম ফোল্ডারও অনেক সময় অপ্রয়োজনীয় ডেটা জমিয়ে রাখে। ‘Delete all spam messages’ অপশনের মাধ্যমে একসঙ্গে এসব ইমেইল মুছে ফেলা সম্ভব। পাশাপাশি Social ও Promotions ট্যাব পর্যালোচনা করলেও অতিরিক্ত জায়গা খালি করা যায়।

গুগল ফটোসে জমে থাকা ডুপ্লিকেট ছবি, ঝাপসা শট বা অপ্রয়োজনীয় ভিডিও দ্রুত স্টোরেজ পূর্ণ করে ফেলে। এগুলো মুছে ফেলা এবং পুরোনো ফাইল বাছাই করে সরিয়ে ফেললে সহজেই জায়গা পাওয়া যায়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গুরুত্বপূর্ণ ফাইল আগে কম্পিউটার বা অন্য কোনো লোকাল স্টোরেজে ডাউনলোড করে রাখা উচিত। এরপর ক্লাউড থেকে ফাইল মুছে ফেললে ডেটা নিরাপদ থাকবে এবং অনলাইন স্টোরেজও ফাঁকা হবে।

সব মিলিয়ে, নিয়মিত কিছু সচেতন পদক্ষেপই স্টোরেজ সংকট থেকে মুক্তির কার্যকর সমাধান হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যেসব স্থানে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের নিত্যদিনের অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে।...

জান্নাতে কারা বেশি—হাদিসে কী বলা হয়েছে

জান্নাতে নারী ও পুরুষের সংখ্যা নিয়ে ইসলামি ইতিহাসে দীর্ঘদিন...

পিরোজপুরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পিরোজপুরে ঈদ-পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা...

বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়

গ্রীষ্ম মৌসুম এলেই দেশের অধিকাংশ ঘরে তাপের প্রভাব বাড়তে...

ফ্লাইট বাতিলে বিপাকে ওমরাহ যাত্রীরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি ওমরাহ...

ঈদের শেষ দিনেও যাত্রীচাপে ব্যস্ত টার্মিনাল

ঈদের ছুটির শেষ দিনেও রাজধানী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে...

ঈদ শেষে রাজধানীতে ফিরতি যাত্রীর চাপ

ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়ায় দেশের বিভিন্ন এলাকা...

১হাজার বছরের পুরোনো স্থাপনায় মানব ইতিহাসের ছাপ

মানুষ প্রাচীনকাল থেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি নির্মাণ করে...

তালি ও শিস দেওয়া নিয়ে শরিয়তের বিধান

মানুষের মধ্যে আনন্দ প্রকাশ বা কাউকে উৎসাহ দেওয়ার জন্য...

এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত দেখাল টেকনো

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

নিরাপত্তা শর্তে কানাডায় টিকটকের অনুমোদন

জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে নির্দিষ্ট...

ইসলামে স্ত্রীর অধিকার, ভরণ-পোষণে স্বামীর দায়িত্ব

ইসলামে স্বামীর ওপর স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিশ্চিত করা...

ঈদে কাপ্তাইয়ে হাউসবোটে ভিন্নধর্মী ভ্রমণ

ঈদের ছুটিতে কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে...

মংপুতে রবীন্দ্রস্মৃতি, ইতিহাসে ম্যালেরিয়ার প্রভাব

ভারতের দার্জিলিং জেলার মংপু অঞ্চলে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত...
spot_img

আরও পড়ুন

যেসব স্থানে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের নিত্যদিনের অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে। তবে ব্যাটারি শেষ হয়ে গেলে অনেকেই সুযোগ পেলেই যেকোনো জায়গায় ফোন চার্জে লাগিয়ে দেন, যা...

জান্নাতে কারা বেশি—হাদিসে কী বলা হয়েছে

জান্নাতে নারী ও পুরুষের সংখ্যা নিয়ে ইসলামি ইতিহাসে দীর্ঘদিন ধরে আলোচনা ও মতভেদ রয়েছে। সাহাবা যুগ থেকেই এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যা...

পিরোজপুরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পিরোজপুরে ঈদ-পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার রাত ১০টার দিকে...

বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়

গ্রীষ্ম মৌসুম এলেই দেশের অধিকাংশ ঘরে তাপের প্রভাব বাড়তে শুরু করে। প্রখর রোদ, গরম বাতাস এবং ঘরের ভেতরে জমে থাকা তাপ অনেক সময় দৈনন্দিন...
spot_img