Sunday, March 22, 2026
21 C
Dhaka

টেলিগ্রামে সাইবার অপরাধের নতুন কৌশল

ডিজিটাল যুগ আমাদের হাতে অসীম সম্ভাবনার দুয়ার খুলে দিলেও এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর অন্ধকার জগৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং এক শ্রেণির অপরাধী চক্রের জন্য এটি হয়ে উঠেছে ‘ডিজিটাল টর্চার সেল’। বিশেষ করে টেলিগ্রামকে ঘিরে ইমেজ-ভিত্তিক যৌন নির্যাতন (আইবিএসএ) ও ব্ল্যাকমেল উদ্বেগজনক হারে বাড়ছে।

সাইবার অপরাধের শিকার হওয়ার গল্পগুলো প্রায় একই রকম। ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও আদান-প্রদান, যা বিশ্বাসের জায়গা থেকে করা হয়, সেটিই পরিণত হচ্ছে ব্ল্যাকমেলের অস্ত্রে। অনেকেই মনে করেন ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ তাদের নিরাপদ রাখবে, কিন্তু বাস্তবে অপরাধীরা ব্যবহারকারীর ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

রিমোট অ্যাকসেস ট্রোজান (র‍্যাট) নামের ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের ক্যামেরা, স্ক্রিন এমনকি ব্যক্তিগত তথ্যও দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। একটি সন্দেহজনক লিংকে ক্লিক করা বা অজানা অ্যাপ ইনস্টল করাই হতে পারে বড় বিপদের শুরু।

বিশেষজ্ঞদের মতে, এই অপরাধগুলো একটি পরিকল্পিত ‘ডিজিটাল ফানেল’-এর মাধ্যমে পরিচালিত হয়। প্রথমে টোপ হিসেবে বিকৃত ছবি বা ভিডিও ছড়িয়ে আগ্রহ তৈরি করা হয়। এরপর গ্রুপে যুক্ত হওয়ার শর্ত দিয়ে ব্যবহারকারীদের মাধ্যমে আরও মানুষকে যুক্ত করা হয়।

পরবর্তী ধাপে অর্থের বিনিময়ে ‘প্রিমিয়াম’ বা ‘ভিআইপি’ সেবার প্রলোভন দেখানো হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এই লেনদেন চলে। একবার কেউ এই ফাঁদে পড়লে শুরু হয় আসল বিপদ—ব্যক্তিগত তথ্য বা ছবি প্রকাশের হুমকি দিয়ে বড় অঙ্কের টাকা দাবি করা হয়।

অপরাধী চক্রগুলো এখন করপোরেট ধাঁচে বিভিন্ন প্যাকেজও চালু করেছে—বেসিক থেকে লাইফটাইম সদস্যপদ পর্যন্ত। কিন্তু এসব আসলে একটি সুপরিকল্পিত প্রতারণার অংশ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার বিকল্প নেই। ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করার আগে ভাবা, দুই স্তরের নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন) চালু রাখা এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।

আইন বিশেষজ্ঞদের মতে, কারও সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের উচিত ভয় না পেয়ে প্রমাণ সংগ্রহ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া।

ডিজিটাল দুনিয়ায় সামান্য অসতর্কতাও বড় বিপর্যয়ের কারণ হতে পারে। মনে রাখতে হবে, ভুক্তভোগী কখনো অপরাধী নয়—অপরাধীদের আইনের আওতায় আনাই একমাত্র সমাধান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা,...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও...

মানুষের চোখে রঙ দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা

সৌন্দর্য যেমন অনেকাংশে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, রঙের অনুভূতিও...

ইতিহাস থেকে আধুনিকতায় আগ্রাবাদের যাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা আগ্রাবাদ আজ দেশের...

মাকড়সার জালের অনন্য গঠন নিয়ে গবেষণা

অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির নেট-কাস্টিং মাকড়সা এমন এক ধরনের...

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের...

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই...

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে...

ঈদের দিনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো

ঈদ মুসলমানদের জন্য আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের এক বিশেষ...
spot_img

আরও পড়ুন

নারিকেল দুধে মজাদার মিষ্টান্ন

ঈদের সকালে মিষ্টিমুখের জন্য সেমাই যেন অপরিহার্য। এবার একটু ভিন্ন স্বাদ আনতে তৈরি করতে পারেন নারিকেল দুধ ও খেজুরের গুড় দিয়ে লাচ্ছা সেমাই। সহজ...

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা, যেখানে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ইসলামি...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও ঘোরাঘুরি বা আত্মীয়দের বাসায় যাওয়া থেমে থাকে না। একটু বাড়তি প্রস্তুতি থাকলে এই দিনটিও হয়ে...

মানুষের চোখে রঙ দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা

সৌন্দর্য যেমন অনেকাংশে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, রঙের অনুভূতিও কি তেমন? যুক্তরাষ্ট্রের লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির এক নতুন গবেষণা বলছে, বিষয়টি মোটেও তা নয়।...
spot_img