Thursday, March 19, 2026
30 C
Dhaka

প্রাচীন ওষুধের পাত্রে চমকপ্রদ আবিষ্কার

তুরস্কে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রায় ১ হাজার ৯০০ বছর আগের একটি পাত্রে মানুষের মলের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যা প্রাচীন রোমান চিকিৎসাব্যবস্থার এক অদ্ভুত দিক সামনে এনেছে। গবেষকরা বলছেন, ঐতিহাসিক নথিতে এমন ব্যবহারের উল্লেখ থাকলেও বাস্তব প্রমাণ এই প্রথম মিলল।

গবেষণায় জানা গেছে, প্রাচীন রোমান চিকিৎসকেরা সংক্রমণ ও ব্যথা নিরাময়ে মল ব্যবহার করতেন। তবে এতদিন বিষয়টি কেবল পাণ্ডুলিপি ও লিখিত সূত্রেই সীমাবদ্ধ ছিল। নতুন এই আবিষ্কার সেই ধারণাকে বাস্তব ভিত্তি দিয়েছে।

তুরস্কের শিভাস রিপাবলিক ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক সেঙ্কার আতিলা ও তার সহকর্মীরা ইজমিরের বারগামা জাদুঘরে সংরক্ষিত প্রাচীন পাত্রগুলোর উপাদান পরীক্ষা করতে গিয়ে এই তথ্য পান। তাদের বিশ্লেষণে একটি সরু গলার পাত্র বা আনগুয়েন্টারিয়ামে মলের উপস্থিতি নিশ্চিত হয়।

গবেষকদের মতে, পাত্রটি লুটেরাদের কাছ থেকে উদ্ধার হওয়ায় এর সঠিক উৎসস্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে পাত্রের নকশা ও গঠন দেখে ধারণা করা হচ্ছে, এটি প্রাচীন পারগামন অঞ্চলের, যা একসময় চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, এই অঞ্চলেই বাস করতেন বিখ্যাত চিকিৎসক গ্যালেন, যিনি তার লেখায় চিকিৎসায় মলের ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। ফলে আবিষ্কৃত পাত্রটির সঙ্গে সেই চিকিৎসা পদ্ধতির সম্পর্ক থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গবেষকরা আরও জানিয়েছেন, রোমান চিকিৎসকেরা জানতেন এই ধরনের ওষুধ মানুষের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই এর ব্যবহার সহজ করতে তারা সুগন্ধি মিশিয়ে নেওয়ার পরামর্শ দিতেন। পাত্রটিতে থাইম তেলের উপস্থিতি পাওয়ায় সেই ধারণা আরও জোরালো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে...

এক টাকায় ঈদের বাজারে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার...

ব্যায়ামে সতর্ক না হলে বাড়তে পারে ঝুঁকি

পবিত্র রমজান মাসে রোজা পালন করার সময় অনেকেই শরীরচর্চা...

দুই মেয়ের সঙ্গে মা-শাশুড়িকে হারিয়ে আবদুস সালামের ঈদ শোকের

ঈদুল ফিতরের আনন্দের মুহূর্তে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে...

চট্টগ্রামে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারের বহুতল বিপণিকেন্দ্র কে বি অর্কিড প্লাজাতে অগ্নিকাণ্ডের...

বনে পাওয়া আহত ঈগলের বাচ্চা সুস্থ হয়ে উঠছে কিশোর হৃদয়ের যত্নে

বরগুনায় আহত একটি ঈগলের বাচ্চা সামাজিক বন থেকে উদ্ধার...

ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনৈতিক...

তিন মাসের বকেয়া পরিশোধে শ্রমিকদের স্বস্তি

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অবস্থিত জেপি সনেট লিমিটেড পোশাক কারখানায়...

পাথর নিক্ষেপে ঈদযাত্রার ট্রেনে ছয় যাত্রী আহত

ঢাকা থেকে রাজশাহীগামী ঈদযাত্রার আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে...

চৈত্রের রোদে নাগেশ্বর গাছের দোলনা

চৈত্রের রোদে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে নাগেশ্বরের গাছজুড়ে দুলছে...

পারস্য উপসাগরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি জাহাজ

পারস্য উপসাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রার...

ভবিষ্যতের স্বপ্ন পূরণের লড়াইয়ে ব্যস্ত আরাফাত

পরিবারের আর্থিক সমস্যার কারণে ছোটবেলা থেকেই সংসারের আয়-রোজগারে যুক্ত...
spot_img

আরও পড়ুন

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান নয় বরং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলামী শিক্ষায় জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা ও...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে হামলা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের...

এক টাকায় ঈদের বাজারে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুণদের একটি সংগঠন। স্বল্প আয়ের মানুষের জন্য প্রতীকী এক টাকার বিনিময়ে ১৮ ধরনের খাদ্য...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার...
spot_img