Monday, March 16, 2026
22.3 C
Dhaka

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিক উন্মোচনের পর ২ মার্চ থেকে বাংলাদেশে প্রি-অর্ডার গ্রহণ শুরু হয়েছে। প্রি-অর্ডার চলবে ১৭ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার নিশ্চিত করলে ক্রেতারা আনুষ্ঠানিক বিক্রির আগে, ৯ মার্চ থেকে ডিভাইসটি হাতে পেতে শুরু করবেন এবং প্রি-অর্ডার কার্যক্রম চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

গ্যালাক্সি এস২৬ সিরিজে তিনটি মডেল রয়েছে: গ্যালাক্সি এস২৬ আলট্রা, এস২৬ প্লাস এবং এস২৬। গ্যালাক্সি এস২৬ আলট্রা একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ১২/৫১২ জিবি সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ২,২৮,৯৯৯ টাকায়। ১২/২৫৬ জিবি সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১,৯৯,৯৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১,৭২,৪৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ১,২৮,৪৯৯ টাকায়।

ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় আর্থিক সুবিধা। গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনলে মেমোরি আপগ্রেড বা সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়া যাবে। ইএমআই-তে কিনলে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা থাকবে। এস২৬ প্লাসে সর্বোচ্চ ১৯,৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ইএমআই-তে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। এস২৬ মডেলে ৮,৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ইএমআই-তে সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত সুবিধা থাকবে।

নির্ধারিত ব্যাংকের মাধ্যমে সব মডেলেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে। প্রি-অর্ডার করতে আগ্রহীরা s26preorder.com ঠিকানায় নিবন্ধন করতে পারবেন।

স্যামসাং দেশের শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব করেছে। সিটি ব্যাংক (শুধু অ্যামেক্স ক্রেডিট কার্ড) ন্যূনতম ১২ মাসের ইএমআই-তে সর্বোচ্চ ১৫,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২, ১৮ ও ২৪ মাসের ইএমআই-তে সর্বোচ্চ ১৫,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে। প্রাইম ব্যাংক পিএলসি ১২ মাসের ইএমআই-তে সর্বোচ্চ ১৫,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ৩৬ মাসের ইএমআই-তে সর্বোচ্চ ৫,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ঢাকা ব্যাংক পিএলসি ১২ বা ২৪ মাসের ইএমআই-তে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত...

অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলসেবা অ্যাপে বাড়ছে যাত্রীর চাপ

ঈদুল ফিতরকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি...

বিনিয়োগ বাড়িয়ে শিল্পায়নে গতি আনতে চায় সরকার

ঋণনির্ভর অর্থনৈতিক নীতির পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নকে গুরুত্ব দিতে...

অবরুদ্ধ অবস্থায় জেরুজালেমের পবিত্র মসজিদ

রমজানের শেষ দশ দিন সাধারণত ফিলিস্তিনিদের পদচারণায় মুখর থাকে...

বসন্তে সুস্থ থাকতে মৌসুমি খাবারের গুরুত্ব

ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে বসন্তকালে বিভিন্ন ধরনের অসুখের...

স্মার্ট কিচেন যন্ত্রে সহজ হচ্ছে ইফতার প্রস্তুতি

রমজান মাসে ইবাদত, প্রশান্তি ও পারিবারিক বন্ধনের পাশাপাশি প্রতিটি...
spot_img

আরও পড়ুন

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর নির্ধারিত। যে ব্যক্তি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়ালের ভোরে...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল কদরের রাত রয়েছে, যা এক হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। বুখারী ও মুসলিম শরীফ অনুযায়ী,...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক আসন খোঁজেন। কেউ বাইরের দৃশ্য দেখার সুবিধা বিবেচনা করেন, আবার কেউ এসির বাতাস বেশি পাওয়া...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ চালু করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাস্টমার কেয়ার সেন্টারে জমা দেওয়া স্মার্টফোনের...
spot_img