Friday, March 13, 2026
25 C
Dhaka

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন নিয়ম আনছে জাপান

উড়োজাহাজে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার পরিকল্পনা করছে জাপান সরকার। লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত এসব ডিভাইস থেকে আগুন লাগা কিংবা ধোঁয়া বের হওয়ার ঝুঁকি থাকায় দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ চালুর প্রস্তুতি নিচ্ছে।

জাপানি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী উড়োজাহাজে পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহারের নিয়ম আরও কঠোর করা হবে। বর্তমানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও উড়োজাহাজে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া নিষিদ্ধ করেছে। সংস্থাটি এখন উড়োজাহাজের ভেতরে এ ধরনের ডিভাইস ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট আইন সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে জাপান থেকে ছেড়ে যাওয়া বা জাপানে অবতরণকারী সব এয়ারলাইন্সের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোর কাছে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে প্রাথমিকভাবে জানানো শুরু করেছে কর্তৃপক্ষ।

পরিকল্পিত নীতিমালা অনুযায়ী, ১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতার ব্যাটারি বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে ১৬০ ওয়াট-আওয়ার বা তার কম ক্ষমতার ব্যাটারির ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ দুটি ইউনিট সঙ্গে রাখতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি আঘাত বা অতিরিক্ত তাপের কারণে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ব্যাটারি থেকে ধোঁয়া বের হওয়া বা আগুন লাগার ঝুঁকি তৈরি হয়। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ইভ্যালুয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোবাইল ব্যাটারি সম্পর্কিত ১২৩টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ২০২০ সালে এ সংখ্যা ছিল ৪৭। মাত্র চার বছরে এ ধরনের ঘটনার হার প্রায় ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজে ব্যাটারি সংক্রান্ত দুর্ঘটনার ঘটনাও সামনে এসেছে। গত জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে এয়ার বুসানের একটি উড়োজাহাজে আগুন লাগে, যার পেছনে পাওয়ার ব্যাংককে সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে। এছাড়া গত অক্টোবরে ওকিনাওয়া থেকে টোকিওগামী অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটেও ব্যাটারি থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটে। এমনকি ট্রেনের ভেতরেও এ ধরনের দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান সরকার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয়...

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ...

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে...

সংসদে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনায়...

স্বাস্থ্যকর নাস্তায় মিষ্টি আলুর প্যানকেক

স্বাস্থ্যকর উপায়ে সুস্বাদু খাবার তৈরি করতে চাইলে মিষ্টি আলুর...

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা...

ফ্রিজে মুরগির মাংস সংরক্ষণে খাদ্য নিরাপত্তা নির্দেশনা

রান্না করা খাবার সংরক্ষণের ক্ষেত্রে অনেকেই ফ্রিজের ওপর নির্ভর...

কারাগারে রাজনৈতিক বন্দি প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

দেশে বর্তমানে বিপুলসংখ্যক মানুষ রাজনৈতিক পরিচয়ের কারণে কারাগারে কষ্টকর...
spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে গুগল। এসব সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১১ এবং এর পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। পাশাপাশি ভবিষ্যতে...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে রহমত, বরকত ও ক্ষমার মাস হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানরা বিশ্বাস করেন, এ সময় আল্লাহ...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান। চিনাবাদাম, কাজু, কাঠবাদামসহ বিভিন্ন ধরনের বাদাম পুষ্টিগুণের জন্য পরিচিত। তবে স্বাস্থ্যকর খাবারের প্রতি মানুষের আগ্রহ...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হলেও...
spot_img