Friday, March 20, 2026
24 C
Dhaka

আধুনিক যুদ্ধে বাড়ছে কামিকাজি ড্রোনের ব্যবহার

বিশ্বজুড়ে আধুনিক যুদ্ধ প্রযুক্তির আলোচনায় নতুন করে উঠে এসেছে কামিকাজি ড্রোন। সম্প্রতি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতির খবরে এই বিশেষ ধরনের ড্রোন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, স্বল্প খরচে নির্ভুল আঘাত হানার ক্ষমতার কারণে কামিকাজি ড্রোন বর্তমানে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর ও বিধ্বংসী অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

খবরে বলা হয়েছে, ইরানে হামলার সম্ভাব্য পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন ব্যবহারের প্রস্তুতি নিয়েছে। তবে এই ড্রোন ব্যবহার করা হবে কি না, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতির ওপর। অনুমোদন না মিললে এ ধরনের অস্ত্র ব্যবহার নাও করা হতে পারে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতকে সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে। দেশটির অন্যতম বড় যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন আরব সাগরে মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে রয়েছে কয়েকটি ডেস্ট্রয়ার এবং তিন শতাধিক আধুনিক যুদ্ধবিমান।

এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এটি ইতোমধ্যে ইসরাইলের কাছাকাছি অবস্থানে পৌঁছেছে বলে জানা গেছে। তবুও সম্ভাব্য হামলার পরিকল্পনায় কামিকাজি ড্রোন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন বাহিনী।

কামিকাজি শব্দটির উৎপত্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আত্মঘাতী পাইলটদের নাম থেকে। সে সময় জাপানের পাইলটরা বিস্ফোরক বোঝাই বিমান নিয়ে শত্রুপক্ষের যুদ্ধজাহাজে আছড়ে পড়তেন। সেই আত্মঘাতী কৌশল থেকেই আধুনিক এই ড্রোনের নামকরণ করা হয়েছে।

কামিকাজি ড্রোনকে সামরিক ভাষায় লোটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। এটি মূলত একটি চালকবিহীন উড়োজাহাজ, যা লক্ষ্যবস্তুর ওপর সরাসরি আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটায়। সাধারণ ড্রোনের মতো এটি ফিরে আসে না; বরং একমুখী মিশনে ব্যবহারের জন্যই তৈরি করা হয়।

এই ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হলো আকাশে দীর্ঘ সময় ধরে চক্কর দেওয়ার সক্ষমতা। লক্ষ্যবস্তু শনাক্ত না হওয়া পর্যন্ত এটি অপেক্ষা করতে পারে এবং উপযুক্ত লক্ষ্য চিহ্নিত হলে দ্রুত আঘাত হানে। জিপিএস, বিভিন্ন সেন্সর এবং রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

বিশ্বের বিভিন্ন সংঘাতে ইতোমধ্যে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা গেছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের তৈরি শহীদ-১৩৬ ড্রোনের ব্যবহার আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। গত বছর ইসরাইলি আগ্রাসনের জবাবে ১২ দিনের যুদ্ধে ইরান এই ধরনের ড্রোন ব্যবহার করেছিল বলে জানা যায়।

শুধু ইরান নয়, বিশ্বের আরও কয়েকটি দেশ এই প্রযুক্তি ব্যবহার বা উন্নয়নের দিকে ঝুঁকছে। সাম্প্রতিক সময়ে ভারতও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে শত শত কামিকাজি ড্রোন কেনার পরিকল্পনা করেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, প্রথাগত ড্রোন বা ক্ষেপণাস্ত্রের তুলনায় কামিকাজি ড্রোন তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। আকারে ছোট হওয়ায় অনেক সময় রাডারে শনাক্ত করা কঠিন হয়। ফলে দ্রুত ও নির্ভুল হামলার ক্ষেত্রে এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল হিসেবে গুরুত্ব পাচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে...

পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী...

শরীয়তপুরে শতবর্ষ ধরে মসজিদে ইফতারের আয়োজন

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট জামে মসজিদে ১১৯ বছর ধরে...

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, দুইজনের মৃত্যু

চট্টগ্রাম চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে...

শপিং ব্যাগ নিয়েও বাড়ছে ক্রেতা-বিক্রেতা দ্বন্দ্ব

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন আউটলেটগুলোতে এখন ক্রেতাদের...

পারিবারিক কলহের ছায়ায় রহস্যজনক মৃত্যু

বান্দরবান বান্দরবান জেলা শহরতলির মেঘলা পর্যটনের দাঁতভাঙ্গাপাড়া এলাকায় পাহাড়ের...

কুমারখালী পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে পুকুর থেকে এক নবজাতকের...

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট ও জাল উদ্ধার

কক্সবাজারের মহেশখালী এলাকায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ট্রলিং...

নতুন গবেষণায় ওজন কমানোর ওষুধে নেশা কমার ইঙ্গিত

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, ওজন কমানোর জন্য ব্যবহৃত...

মিরসরাই ঝরনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনা এলাকায় এক...

চন্দ্রায় যানজট কমে স্বস্তি, বিকেলে স্বাভাবিক চলাচল

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দিনভর যানজটের পর বিকেলে মহাসড়কে...

জীবিকার সন্ধানে গিয়ে ফিরলেন লাশ হয়ে

অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসের সময় মারা যাওয়া বাংলাদেশি খাইরুজ্জামাল...
spot_img

আরও পড়ুন

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর সমর্থক এবং দলের আরেক কর্মী ও তার সমর্থকদের মধ্যে বুধবার রাত পৌনে আটটার দিকে সংঘর্ষের...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার দড়িকান্দি গ্রামের এই দুঃখজনক ঘটনা...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে ইছাপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই কিলোমিটারজুড়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ...

পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে এ দুর্ঘটনা...
spot_img