Tuesday, March 3, 2026
24.9 C
Dhaka

অতিরিক্ত খরচ ছাড়াই গুগল স্টোরেজ ম্যানেজের উপায়

হঠাৎ একদিন গুগল অ্যাকাউন্টে নোটিফিকেশন এলো—স্টোরেজ প্রায় শেষ। নতুন ইমেইল আসতে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে অনেক ব্যবহারকারীই দুশ্চিন্তায় পড়েন। কারণ একটি গুগল অ্যাকাউন্ট খুললেই বিনা মূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়, যা একসঙ্গে ব্যবহার করে জিমেইল, গুগল ফটোজ এবং গুগল ড্রাইভ। তিনটি সেবার সম্মিলিত ব্যবহারে অল্প সময়েই এই জায়গা পূর্ণ হয়ে যায়। তবে অতিরিক্ত টাকা খরচ না করেও কিছু কার্যকর কৌশল অবলম্বন করে স্টোরেজ খালি করা সম্ভব।

প্রথমেই জিমেইল। ইনবক্সের নিচে স্ক্রল করলে মোট ব্যবহৃত জায়গার পরিমাণ দেখা যায়। বড় আকারের ইমেইল বা সংযুক্ত ফাইল খুঁজতে সার্চ বক্সের ডান পাশে থাকা ফিল্টার অপশন ব্যবহার করা যায়। নির্দিষ্ট প্রেরকের ইমেইল, বড় সাইজের মেইল কিংবা Has attachment অপশন ব্যবহার করে ভারী ফাইলযুক্ত বার্তা খুঁজে একসঙ্গে মুছে ফেলা যায়। প্রয়োজন না থাকা পুরোনো ইমেইলগুলোও All Mail থেকে বেছে ডিলিট করলে উল্লেখযোগ্য জায়গা খালি হয়।

গুগল ফটোজেও রয়েছে স্টোরেজ ব্যবস্থাপনার সহজ উপায়। অ্যাপের নেভিগেশন প্যানেলে স্টোরেজ বার দেখে বোঝা যায় কত জায়গা ব্যবহৃত হয়েছে। Large photos and videos, Screenshots, Blurry photos বা Unsupported videos অপশন থেকে অপ্রয়োজনীয় ছবি-ভিডিও বাছাই করে মুছে ফেলা যায়। চাইলে Convert existing photos and videos to Storage saver অপশন ব্যবহার করে পুরোনো ফাইলের রেজল্যুশন কমিয়ে অতিরিক্ত জায়গা সাশ্রয় করা সম্ভব, যদিও এটি একবার করলে আগের মানে ফেরানো যায় না। নির্দিষ্ট সাল বা মাস দিয়ে সার্চ করেও পুরোনো ছবি বেছে নেওয়া যায়।

গুগল ড্রাইভে ঢুকলে বাম পাশে থাকা স্টোরেজ বার থেকে ব্যবহৃত জায়গা দেখা যায়। সেখানে বড় ফাইলগুলো ওপরের দিকে তালিকাভুক্ত থাকে। অপ্রয়োজনীয় বড় ফাইল বা ফোল্ডার ডাস্টবিনে পাঠালে দ্রুত স্টোরেজ খালি হয়। সার্চ ফিল্টার ব্যবহার করে নির্দিষ্ট ধরনের বা পুরোনো ফাইল খুঁজে সেগুলোও সরানো যায়।

আরেকটি কার্যকর পদ্ধতি হলো প্রয়োজনীয় ফাইল নিজের কম্পিউটার বা এক্সটার্নাল হার্ড ড্রাইভে সংরক্ষণ করা। গুগল টেকআউট সেবার মাধ্যমে জিমেইল, ড্রাইভ ও ফটোজের ডেটা একসঙ্গে ডাউনলোড করে ব্যাকআপ রাখা যায়। নিরাপদে ব্যাকআপ নেওয়ার পর ক্লাউড থেকে অপ্রয়োজনীয় কনটেন্ট মুছে দিলে ১৫ জিবি স্টোরেজের মধ্যেই দীর্ঘ সময় স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে রোজার গুরুত্ব

রোজা এমন এক ইবাদত, যা দুনিয়ায় আত্মসংযমের শিক্ষা দেয়...

ডিনারে কী রাখবেন ওজন কমাতে

আধুনিক জীবনযাপনে ওজন নিয়ন্ত্রণ অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। দ্রুত...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে রোজার গুরুত্ব

রোজা এমন এক ইবাদত, যা দুনিয়ায় আত্মসংযমের শিক্ষা দেয় এবং আখেরাতে বিশেষ মর্যাদা এনে দেয়। কোরআন ও হাদিসে রোজার গুরুত্ব ও ফজিলত বারবার উল্লেখ...

ডিনারে কী রাখবেন ওজন কমাতে

আধুনিক জীবনযাপনে ওজন নিয়ন্ত্রণ অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। দ্রুত মেদ জমলেও তা কমানো সহজ নয়। ডায়েট ও নিয়মিত শরীরচর্চা ওজন কমানোর মূল উপায় হলেও...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মনেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি একই, নাকি আলাদা? ইসলামি গবেষকদের মতে, জাকাত...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন,...
spot_img