Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি সতর্কতা

ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন, তারা নিজেরা কোনো অনুরোধ না করলেও হঠাৎ করে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইলে ফেসবুক পাসওয়ার্ড রিসেটের মেসেজ পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বার্তা অবহেলা করা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে।

ফেসবুক পাসওয়ার্ড রিসেটের অপ্রত্যাশিত মেসেজ সাধারণত সতর্কতার সংকেত হিসেবে বিবেচিত। সাধারণ নিয়মে কেউ অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করলে রিসেট কোড বা লিংক পাঠানো হয়। ব্যবহারকারী নিজে অনুরোধ না করলে ধরে নিতে হবে, তৃতীয় কোনো পক্ষ অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে।

এমন পরিস্থিতিতে প্রথমেই লিংকে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে প্রতারকরা ফেসবুকের নামে ভুয়া বা ফিশিং বার্তা পাঠিয়ে নকল ওয়েবসাইটে নিয়ে যায় এবং সেখান থেকে পাসওয়ার্ডসহ সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। তাই ই-মেইল ঠিকানা, ডোমেইন ও বানান ভালোভাবে যাচাই করা জরুরি।

সন্দেহ হলে সরাসরি ব্রাউজারে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে নোটিফিকেশন পরীক্ষা করতে বলা হচ্ছে। একই সঙ্গে যদি অননুমোদিত লগইন চেষ্টার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড নির্ধারণের পাশাপাশি একাধিক সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিরাপত্তা আরও জোরদার করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার কথা বলছেন বিশেষজ্ঞরা। এতে পাসওয়ার্ড জানা থাকলেও অতিরিক্ত কোড ছাড়া কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি কোন কোন ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা হয়েছে তা নিয়মিত যাচাই করে অচেনা ডিভাইস সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনেক সময় পাসওয়ার্ড রিসেটের মেসেজ আসা মানেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এমন নয়। তবে বিষয়টিকে হালকাভাবে নিলে ব্যক্তিগত ছবি, চ্যাট কিংবা আর্থিক তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের...

নিরাপত্তা প্রহরীকে মারধর ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে অপসারণের...

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো আনুষ্ঠানিক প্যানেল...

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ...

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক...

সহজ উপকরণে সুস্বাদু চালের হালুয়া

সহজলভ্য উপকরণ, স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রণালি এবং স্বাদের কারণে চালের...

ছিনতাইয়ের বলি হলেন ভ্যানচালক

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের পর মোজাম উদ্দিন শাহ (৫৫)...

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...
spot_img

আরও পড়ুন

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সেমিনারে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও শিল্পবিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে কোরআনে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের উত্তম...
spot_img