Monday, February 23, 2026
32.7 C
Dhaka

মেটার একীভূতকরণ কৌশলে বড় পরিবর্তন

প্রযুক্তি সেবা ব্যবস্থাকে আরও সরল ও একীভূত করার উদ্যোগের অংশ হিসেবে মেটা প্ল্যাটফর্মস ঘোষণা দিয়েছে, আগামী এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জার ডট কম ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হবে। এর ফলে ব্রাউজার ব্যবহার করে সরাসরি মেসেঞ্জারে ঢোকার সুবিধা আর থাকবে না। এর আগে উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের আলাদা ডেস্কটপ অ্যাপ বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি।

মেটা জানিয়েছে, চলতি বছরের ৬ এপ্রিলের পর মেসেঞ্জার ডট কমে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ডট কম স্ল্যাশ মেসেজেস পেজে রিডাইরেক্ট হবেন। অর্থাৎ ওয়েব ব্রাউজারে বার্তা আদান–প্রদানের জন্য এখন থেকে ফেসবুকের মূল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। তবে অ্যান্ড্রয়েড ও আইওএসে মেসেঞ্জার অ্যাপ আগের মতোই চালু থাকবে এবং সেখানে কোনো পরিবর্তন আসছে না।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন তারা, যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই শুধু মেসেঞ্জার ডট কম ব্যবহার করতেন। ওয়েব সংস্করণ বন্ধ হয়ে গেলে তাদের এখন ফেসবুকে লগইন করেই বার্তা দেখতে ও পাঠাতে হবে। ছোট ব্যবসা, বিভিন্ন কমিউনিটি গ্রুপ কিংবা ব্যক্তিগত যোগাযোগের জন্য যারা আলাদা করে ব্রাউজারভিত্তিক মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের অভ্যাসেও পরিবর্তন আসবে।

মেটার এই সিদ্ধান্তকে বৃহত্তর একীভূতকরণ কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০১১ সালে ফেসবুক আলাদা অ্যাপ হিসেবে মেসেঞ্জার চালু করে। সময়ের সঙ্গে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি বার্তা আদান–প্রদানের মাধ্যম হয়ে ওঠে। গত বছর ডেস্কটপ অ্যাপ বন্ধের পর এবার ওয়েব সংস্করণও বন্ধ করা হলো। পরিবর্তন কার্যকর হওয়ার আগে গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করে রাখার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তারাবির নামাজ কেন গুরুত্বপূর্ণ

পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে...

কেমিক্যাল মুক্ত মুড়ি দেশের বিভিন্ন অঞ্চলে

রমজানে রোজা ও ইফতারে মুড়ির চাহিদা বেড়ে গেছে। পিরোজপুরে...

নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে...

সেহরির অভ্যাসে পরিবর্তন আনলে উপকার

রমজান মাসে অনেকেরই সেহরির সময় ঘুম ভাঙে একেবারে শেষ...

উত্তরাধিকার নিশ্চিত করতে খামেনির পদক্ষেপ, সামনে এলো সম্ভাব্য নাম

ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির পটভূমিতে ইরানের সর্বোচ্চ...

ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক নিয়োগ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার...

কেন্দ্রীয় ব্যাংক আরও ১২৩ মিলিয়ন ডলার কিনলো

বাণিজ্য ও মুদ্রানীতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক...

রমজানে আমলের গুরুত্ব কেন বেশি

রমজান কেবল রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, নিয়ত...

ডায়াবেটিস রোগীর ইফতার পরিকল্পনা

ইফতারের টেবিলে ফল প্রায় অপরিহার্য একটি উপাদান। সারাদিন রোজা...

মিমির বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন...

জাটকা সংরক্ষণে দুই মাস মাছ ধরা বন্ধ

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ ও...

সেনানিবাসে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র...

বিরিয়ানি প্রেমীদের জন্য ডিজিটাল সমাধান

বাঙালির খাদ্যসংস্কৃতিতে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি আবেগ...

ক্যারিয়ার গাইডলাইন: সফল মার্চেন্ডাইজারের ১০টি ‘ওপেন সিক্রেট’

বাংলাদেশের অর্থনীতিতে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) বা তৈরি পোশাকশিল্প অন্যতম...
spot_img

আরও পড়ুন

তারাবির নামাজ কেন গুরুত্বপূর্ণ

পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত। এই মাসে ইবাদতের সওয়াব অন্য মাসের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। রমজানের রাতগুলোকে অর্থবহ ও...

কেমিক্যাল মুক্ত মুড়ি দেশের বিভিন্ন অঞ্চলে

রমজানে রোজা ও ইফতারে মুড়ির চাহিদা বেড়ে গেছে। পিরোজপুরে উৎপাদিত মুড়ি মোটা ও সুস্বাদু হওয়ায় ঢাকাসহ সারা দেশে এর চাহিদা অনেক। এ জেলায় প্রতিদিন...

নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক...

সেহরির অভ্যাসে পরিবর্তন আনলে উপকার

রমজান মাসে অনেকেরই সেহরির সময় ঘুম ভাঙে একেবারে শেষ মুহূর্তে। তাড়াহুড়া করে সামান্য খাবার খেয়ে ও পানি পান করে রোজা শুরু করার এই অভ্যাস...
spot_img