Sunday, February 22, 2026
31.1 C
Dhaka

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই উন্মোচিত হতে পারে। আইফোন ১৭ই নামের এই ডিভাইসটি অতি শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান। তাঁর ভাষ্য অনুযায়ী, নতুন আইফোনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে আর বেশি সময় লাগবে না।

এর আগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আইফোন ১৬ই উন্মোচিত হয়েছিল। সে কারণে ফেব্রুয়ারিতেই নতুন সংস্করণ বাজারে আনা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। নতুন আইফোনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে চিপে। এতে এ১৯ চিপ ব্যবহারের সম্ভাবনার কথা বলা হচ্ছে। পাশাপাশি যুক্ত হতে পারে ম্যাগসেফ চার্জিং সুবিধা, যা আগের ১৬ই মডেলে ছিল না।

মার্ক গারম্যানের মতে, নতুন আইফোনে থাকবে অ্যাপলের নিজস্ব তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ। ফলে হার্ডওয়্যার দিক থেকে বড় ধরনের আপডেট দেখা যেতে পারে।

সবচেয়ে স্বস্তির বিষয় হলো, দাম বাড়ছে না। আইফোন ১৭ই–এর দাম ৫৯৯ ডলারই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের মডেলের সমান। তবে একটি বিষয় নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। নতুন মডেলে ডাইনামিক আইল্যান্ড যুক্ত হবে কি না, সে বিষয়ে গারম্যান কিছু বলেননি। বর্তমানে আইফোন ১৬ই মডেলে নচ ডিজাইন রয়েছে, ডাইনামিক আইল্যান্ড সুবিধা নেই।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল অ্যাপলের জন্য বেশ ব্যস্ত হতে যাচ্ছে। বছরজুড়ে একাধিক আইফোন উন্মোচনের পাশাপাশি নতুন আইপ্যাড ও আইপ্যাড এয়ার বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এসব ডিভাইসে বড় ডিজাইন পরিবর্তন নাও থাকতে পারে, তবে চিপ আপডেট হবে।

এ ছাড়া আইপ্যাড মিনি মডেলেও বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রথমবারের মতো এতে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে। নতুন ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো আসার পাশাপাশি ম্যাকবুক এয়ারে এম৫ চিপ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরে বাজারে আসতে পারে নতুন ম্যাক স্টুডিও।

সব মিলিয়ে অ্যাপলের নতুন পণ্যের সূচনা হতে পারে আইফোন ১৭ই দিয়ে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি,...

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে...

ডেস্কে গাছ রাখলে কেন কমে মানসিক চাপ

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময়...

রমজানের রোজা কেন আত্মশুদ্ধির মাধ্যম

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,...

চীনের উপর নির্ভরতা কমাতে ব্রাজিলের সাথে খনিজ চুক্তি সই করল ভারত

ভারত গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহে চীনের উপর...

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান...

৩০ হাজার টাকার বাজেটে নতুন চ্যালেঞ্জ ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Infinix নোট এজ।...

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ....

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা...
spot_img

আরও পড়ুন

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা। পবিত্র রমজান উপলক্ষে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এই ফি...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি, আবার কখনও ঝিরঝিরে। গাছের জন্য পানি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত পানি বিপদের কারণও হতে পারে।...
spot_img