Sunday, February 22, 2026
19.7 C
Dhaka

মহাকাশ থেকে সরাসরি স্মৃতি ভাগ করবেন নভোচারীরা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রু–১২ মিশন এবং বহুল আলোচিত আর্টেমিস–২ মিশনে এই সুবিধা কার্যকর হতে যাচ্ছে। পৃথিবী থেকে লাখো মাইল দূরে অবস্থান করেও নভোচারীরা মহাকাশ অভিযানের নানা মুহূর্ত সরাসরি ধারণ ও শেয়ার করতে পারবেন, যা আগের তুলনায় ভ্রমণগুলোকে আরও বিস্তারিতভাবে নথিবদ্ধ করবে।

নাসা জানিয়েছে, ক্রু–১২ মিশন আগামী সপ্তাহেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। অন্যদিকে, আর্টেমিস–২ মিশনের মাধ্যমে প্রায় ছয় দশক পর মানুষ আবার চাঁদের কক্ষপথে পৌঁছাবে। এই মিশনের সময়সূচি পিছিয়ে এ বছরের মার্চে নির্ধারণ করা হয়েছে।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নভোচারীদের পরিবারের জন্য স্মরণীয় মুহূর্ত ধরে রাখা এবং বিশ্বের মানুষের সঙ্গে অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। আধুনিক আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে তারা দ্রুত ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।

এ সিদ্ধান্তকে নাসার প্রশাসনিক কাঠামোর ভেতরেও একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ মহাকাশযাত্রায় নতুন কোনো প্রযুক্তি অনুমোদন পাওয়া সাধারণত কঠিন। সামান্য যান্ত্রিক সমস্যাও মহাকাশ অভিযানে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এত দিন এসব মিশনে মূলত পুরোনো প্রযুক্তির ডিএসএলআর ক্যামেরা ও গোপ্রো ব্যবহার করা হতো।

তবে স্মার্টফোন ব্যবহারে যে স্বতঃস্ফূর্ততা ও তাৎক্ষণিকতা রয়েছে, তা অন্য কোনো ডিভাইসে সহজে পাওয়া যায় না। নাসার মতে, দ্রুত সময়ের মধ্যে আধুনিক হার্ডওয়্যারকে মহাকাশ উপযোগী হিসেবে স্বীকৃতি দেওয়ার এই অভিজ্ঞতা ভবিষ্যতে কক্ষপথ ও চাঁদের পৃষ্ঠে বিজ্ঞান ও গবেষণা পরিচালনায় সহায়ক হবে।

এর আগে বেসরকারি মহাকাশ অভিযানে স্পেসএক্স ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহারের অনুমতি দিলেও নাসার সরকারি মিশনে এটি প্রথম উদ্যোগ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভুলে যাওয়ার সমস্যা কাটাতে কার্যকর পরামর্শ

হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ...

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে...

অর্থনীতির চেয়ে ইরান ইস্যুতে মনোযোগ, যুক্তরাষ্ট্রকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে...

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ...

ইফতারের তাবুতে গড়ে ওঠে সম্প্রীতি

আটলান্টিক মহাসাগরের তীরঘেঁষা সাহারা মরুভূমির দেশ মৌরিতানিয়ায় রমজান আসে...

মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

মানিকগঞ্জে চলতি বছর গাজরের বাম্পার ফলন হয়েছে। ভালো বাজারমূল্য...

জাফলংয়ে কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা

এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে ঝরনার স্রোত আর...

১৮ দিনে ৬৩০ কিলোমিটার হাঁটার অনন্য অভিযান

অভিযাত্রী মাসফিকুল হাসান। টানা ১৮ দিন হাঁটার এই অভিযানে...

গবেষণায় উঠে এলো লুসিড কন্ট্রোল ড্রিমের সম্ভাবনা

স্বপ্ন শুধু অবচেতন মনের কল্পনার প্রকাশ নয়, বরং মানসিক...

২০ রাকাত তারাবিহ কেন সুন্নত

রমজান মাসের সঙ্গে তারাবিহ নামাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও...

সংযমেই রোজার আসল শিক্ষা

রমজান মাস এলেই আমাদের মনে ভেসে ওঠে রোজা রাখা,...

ভালোবাসা ও সম্মান: সম্পর্কের মূল ভিত্তি

সন্তান ১৮ বছরে পা দেওয়ার আগেই বা প্রেমে পড়ার...

পিরিয়ডের রক্তেই ক্যান্সার শনাক্তের সম্ভাবনা

জরায়ুমুখের ক্যান্সার শনাক্তের প্রচলিত পরীক্ষাপদ্ধতি অনেক নারীর কাছেই অস্বস্তিকর...

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেই কোনো স্থায়ী শহীদ মিনার!

প্রতিষ্ঠার প্রায় দুই দশক ছুঁতে চললেও রংপুরের বেগম রোকেয়া...
spot_img

আরও পড়ুন

ভুলে যাওয়ার সমস্যা কাটাতে কার্যকর পরামর্শ

হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের তথ্যমতে, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ হলো মনোযোগের অভাব। একসঙ্গে অনেক কাজ করতে গেলে মস্তিষ্ক কোনো তথ্যই স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে...

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার...

অর্থনীতির চেয়ে ইরান ইস্যুতে মনোযোগ, যুক্তরাষ্ট্রকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন—এমন উদ্বেগ প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরাই। তারা মনে করছেন, মধ্যবর্তী...

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য—সার্টিফিকেট...
spot_img