রমজানের ঠিক আগে নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি উন্মোচনের ইঙ্গিত দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নান্দনিকতা ও প্রয়োজনীয় আধুনিক ফিচারের সমন্বয়ে আসছে এই ডিভাইস, যা রমজানকে ঘিরে একটি অর্থবহ উপহার হিসেবে উপস্থাপন করতে চায় ভিভো।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, পবিত্র এই মাসে ভালোবাসা, সংযোগ ও পারিবারিক বন্ধনের অনুভূতিকে গুরুত্ব দিয়েই ডিজাইন করা হয়েছে ভিভো ওয়াই৩১ডি। নতুন ফোনটি ফেস্টিভ রেড রঙের পাশাপাশি স্টারলাইট গ্রে ও গ্লো হোয়াইট রঙেও পাওয়া যাবে।
ডিজাইনের পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্সেও জোর দিয়েছে ভিভো। ওয়াই৩১ডি মডেলে রয়েছে ভিভোর স্মার্টফোন ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। রমজানের ব্যস্ত সময়ে পড়াশোনা, অফিসের কাজ, অনলাইন মিটিং, নেভিগেশন কিংবা পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলাপ—সব ক্ষেত্রেই এই ব্যাটারি নিরবচ্ছিন্ন সাপোর্ট দেবে বলে দাবি করা হয়েছে।
প্রিয়জনদের সঙ্গে ভিডিও কল, ধর্মীয় অনুষ্ঠান দেখা কিংবা দৈনন্দিন কাজ পরিচালনায় টানা পাওয়ার সাপোর্ট দিতে সক্ষম হবে ওয়াই৩১ডি। ভিভোর দাবি, মনকাড়া ফেস্টিভ রেড রঙ, বড় ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইনের কারণে এটি রমজানের জন্য একটি আদর্শ স্মার্টফোন হিসেবে বিবেচিত হবে।
সিএ/এমআর


