Tuesday, April 7, 2026
29 C
Dhaka

চাঁদে আঘাত হানবে গ্রহাণু, বিজ্ঞানীদের সতর্কতা

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, সৌরজগতে নতুনভাবে শনাক্ত হওয়া একটি গ্রহাণু ২০৩২ সালের ডিসেম্বরে চাঁদের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে। এই সংঘর্ষের ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে আসতে পারে, যা মারাত্মক উল্কাবৃষ্টির ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি, এটি মহাকাশবিজ্ঞানের জন্য বিরল গবেষণার সুযোগও নিয়ে আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ ওয়াইআর৪ নামের এই গ্রহাণুর প্রস্থ প্রায় ৬০ মিটার। বর্তমানে হিসাব অনুযায়ী, ২০৩২ সালের ২২ ডিসেম্বর চাঁদে আঘাত হানার সম্ভাবনা প্রায় ৪ শতাংশ। যদিও সম্ভাবনা তুলনামূলক কম, তবু সংঘর্ষ ঘটলে এর শক্তি এতটাই বেশি হবে যে তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

গবেষণায় বলা হয়েছে, গ্রহাণুর সংঘর্ষে মুক্ত শক্তি হবে মাঝারি তাপ-পরমাণু বিস্ফোরণের সমতুল্য। এটি হবে আধুনিক যুগে চাঁদে পর্যবেক্ষিত সবচেয়ে শক্তিশালী সংঘর্ষ। সংঘর্ষের ফলে চাঁদের পৃষ্ঠে প্রায় এক কিলোমিটার চওড়া গর্ত তৈরি হতে পারে এবং চাঁদকম্পন বা ‘মুনকোয়েক’ দেখা দিতে পারে। এই প্রক্রিয়া চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে মূল্যবান তথ্য দেবে।

সংঘর্ষের ধ্বংসাবশেষ মহাশূন্যে ছিটকে পড়বে। এর কিছু অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তীব্র উল্কাবৃষ্টি তৈরি করতে পারে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ অঞ্চলে দৃশ্যটি চোখে পড়বে। সিমুলেশন অনুযায়ী, এক ঘণ্টায় লাখ লাখ থেকে কোটি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।

এনডিটিভি জানিয়েছে, মহাকাশ থেকে পতিত ধ্বংসাবশেষের কারণে পৃথিবীতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া উপগ্রহগুলোর জন্য মারাত্মক হুমকি তৈরি হতে পারে, যা ‘কেসলার সিনড্রোম’ নামে পরিচিত। এটি বৈশ্বিক যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থাকে ব্যাহত করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...
spot_img

আরও পড়ুন

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে। আন্তরিক তাওবার মাধ্যমে যে কেউ আল্লাহর কাছে ফিরে আসতে পারে—এ বিষয়টি...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। অনেকেই দুটি রোগকে একই মনে করলেও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এদের লক্ষণ, ঝুঁকি ও...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। ‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের একটি ডিকটেশন অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে,...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো কখনো দুঃস্বপ্ন সেই প্রশান্তি নষ্ট করে দেয়। এমন পরিস্থিতিতে ইসলামে আল্লাহর স্মরণ ও নির্দিষ্ট দোয়া...
spot_img