Tuesday, February 17, 2026
30 C
Dhaka

চ্যাটজিপি ব্যবহারকারীদের জন্য নতুন চমক ওপেনএআইয়ের

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিতে নতুন একটি ফিচার চালু করেছে। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময়, আলোচনা ও আইডিয়া বিনিময়ের সারসংক্ষেপ দেখতে পারবেন। এটি মূলত ব্যবহারকারীদের জন্য একটি বছর-সারসংক্ষেপ অভিজ্ঞতা হিসেবে তৈরি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় ওপেনএআই জানায়, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, তাদের জন্য এই ফিচারটি বছরজুড়ে হওয়া কথোপকথনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরবে। এতে ব্যবহারকারীর সবচেয়ে বেশি আলোচিত বিষয়, একসঙ্গে তৈরি করা আইডিয়া এবং ব্যবহার সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান দেখানো হবে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, এই ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে মেমোরি সেভ এবং চ্যাট হিস্ট্রি অপশন চালু থাকতে হবে। লগইন অবস্থায় এসব সেটিংস চালু থাকলে ধাপে ধাপে ফিচারটি পাওয়া যাবে। তবে আপাতত এটি সীমিত কয়েকটি দেশে চালু করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।

ফিচারটি অনেকটা স্পটিফাই র‍্যাপডের মতো অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে ওপেনএআই। তবে এখানে গান শোনার তথ্য নয়, বরং ব্যবহারকারী কতটা সময় চ্যাটজিপিটি ব্যবহার করেছেন এবং কী ধরনের আলোচনায় যুক্ত ছিলেন, সেগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হবে।

যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেসব দেশের ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশ করে নতুন চ্যাট অপশনের ‘+’ বাটনে ক্লিক করে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নির্বাচন করে এটি দেখতে পারবেন। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে “Show me my year with ChatGPT” লিখেও এই সারসংক্ষেপ পাওয়া যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার...

সংসদীয় দলের বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ...

ইসলামের ইতিহাসে এক ব্যতিক্রমী মানবিক ঘটনা

ইসলামের শুরুর যুগে ইসলামের চরম বিরোধীদের মধ্যে আবু জাহেল...

নামাজের আগে অজুর নিয়ম ও করণীয়

অনেকে অজুকে শুধুমাত্র নামাজের আগে হাত-মুখ ধোয়া হিসেবে দেখেন।...
spot_img

আরও পড়ুন

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালত এক আসামিকে ফাঁসির দণ্ড দেন এবং অপর আসামিকে খালাস দেন। ফাঁসির...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম (রিতা) প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হতেই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি নিয়ে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হিসেবে হাইকোর্টের...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার...
spot_img