Tuesday, February 17, 2026
30 C
Dhaka

নতুন আইফোনে আসতে পারে এ১৯ চিপসেট

বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের আইফোন সিরিজের নতুন মডেল। খুব শিগগিরই উন্মোচিত হতে পারে আইফোন ১৭ই। এরই মধ্যে ডিভাইসটির সম্ভাব্য দাম ও কিছু প্রযুক্তিগত তথ্য সামনে এসেছে, যা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন আইফোন ১৭ই উন্মোচন করতে পারে অ্যাপল। এই মডেলটি গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ই-এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। উল্লেখ্য, গত বছর আইফোন ১৬ই-ও একই দামে বাজারে এনেছিল অ্যাপল। যদিও সাম্প্রতিক সময়ে র‍্যাম চিপের ঘাটতির কারণে নতুন মডেলের দাম বাড়তে পারে বলে আলোচনা চলছিল, তবে আপাতত সেই আশঙ্কা বাস্তবায়িত হচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ফিচারের দিক থেকে আইফোন ১৭ই অনেকটাই আগের মডেলের মতো হতে পারে। তবে নতুন সংস্করণে এ১৯ চিপসেট ব্যবহারের সম্ভাবনার কথা বলা হচ্ছে, যেখানে আইফোন ১৬ই-এ ছিল এ১৮ চিপসেট। পাশাপাশি নতুন মডেলে ম্যাগসেফ সাপোর্ট যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আগের সংস্করণে ছিল না।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বড় ধরনের ডিজাইন বা ফিচার আপগ্রেড না থাকায় আগের মডেলের দামই ধরে রাখা সম্ভব হচ্ছে অ্যাপলের জন্য। এতে করে সাধারণ গ্রাহকদের কাছে নতুন আইফোন তুলনামূলকভাবে সহজলভ্য থাকতে পারে।

তবে আইফোন ১৭ই নিয়ে এখনো অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে নির্দিষ্ট তারিখে ডিভাইসটি উন্মোচিত হবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এর আগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আইফোন ১৬ উন্মোচিত হওয়ায় ফেব্রুয়ারিতে নতুন মডেল আসা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রাকৃতিক উপকরণ ও আলো ব্যবহারে অন্দর

২০২৫ সালে অন্দরসজ্জায় ছিমছাম ও উপযোগিতা বেশি প্রাধান্য পেয়েছে।...

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর নতুন...

কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্ত পরিশোধন, বর্জ্য অপসারণ...

চ্যাটজিপি ব্যবহারকারীদের জন্য নতুন চমক ওপেনএআইয়ের

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিতে নতুন একটি...

জমির জাকাত বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি

অনেকেই ভবিষ্যতে বসতবাড়ি নির্মাণের জন্য জমি কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন...

দীর্ঘসময় বসে থাকার নীরব ক্ষতি

সারাদিন ডেস্কে বসে কাজ করেন, কিন্তু খাওয়াদাওয়ায় বড় পরিবর্তন...

সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বনাম ক্ল্যাসিক ডিজাইন

নতুন বাসা সাজানো বা পুরোনো ঘর নতুন করে সাজানো...

চাঁদ দেখা ও রমজানের তারিখের ভিন্নতা

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী চলতি বছর রমজান মাসের শুরু ইসলামী...

কারা রোজা না রাখলেও দায়মুক্ত

রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার অনুশীলনের...

পিত্তথলির ক্যানসার: ঝুঁকি ও প্রতিরোধ

গলব্লাডার বা পিত্তথলি হলো যকৃতের নিচে থাকা একটি ছোট...

চোখের যত্নে খাদ্যতালিকায় শিকড়জাতীয় খাবার

বয়স, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের প্রভাব দৃষ্টিশক্তির ওপর সরাসরি পড়ে।...

এআই ব্যবহার ও কার্বন নিঃসরণ: বৈশ্বিক প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আজকাল দ্রুত গতিতে বিস্তার লাভ...

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নবনির্বাচিত...

এআই প্রযুক্তিতে নতুন গতি ট্যাবলেট শিল্পে

বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে ট্যাবলেটের চাহিদা। ২০২৫ সালে...
spot_img

আরও পড়ুন

প্রাকৃতিক উপকরণ ও আলো ব্যবহারে অন্দর

২০২৫ সালে অন্দরসজ্জায় ছিমছাম ও উপযোগিতা বেশি প্রাধান্য পেয়েছে। বড় আকারের আসবাবের বদলে কম জায়গায় সব চাহিদা পূরণ করতে সক্ষম আসবাব জনপ্রিয় হয়েছে। মিনিমালিস্টিক...

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন।...

কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্ত পরিশোধন, বর্জ্য অপসারণ এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যাভ্যাস কিডনির কার্যকারিতার...

চ্যাটজিপি ব্যবহারকারীদের জন্য নতুন চমক ওপেনএআইয়ের

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিতে নতুন একটি ফিচার চালু করেছে। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ২০২৫ সালে চ্যাটজিপিটির...
spot_img