Tuesday, February 17, 2026
27 C
Dhaka

এআই প্রযুক্তিতে নতুন গতি ট্যাবলেট শিল্পে

বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে ট্যাবলেটের চাহিদা। ২০২৫ সালে এ খাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, গত এক বছরে বিশ্বজুড়ে ট্যাবলেট সরবরাহ আগের বছরের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ওমডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সারা বিশ্বে মোট ১৬ কোটি ২০ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে। বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের ‘হলিডে কোয়ার্টার’-এ বিক্রির গতি ছিল সবচেয়ে বেশি। এই তিন মাসেই বাজারে এসেছে প্রায় ৪ কোটি ৪০ লাখ ইউনিট ট্যাবলেট।

বিশ্লেষকদের মতে, শিক্ষা কার্যক্রম, অফিসিয়াল কাজ এবং ঘরে বসে কাজের প্রবণতা বাড়ার কারণে ট্যাবলেটের ব্যবহার নতুন করে জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সংযোজন গ্রাহকদের ট্যাবলেটের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।

গত বছর ট্যাবলেটের বাজারে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে মধ্য ও পূর্ব ইউরোপে। ওমডিয়ার তথ্য অনুযায়ী, এই অঞ্চলটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল বাজার হিসেবে উঠে এসেছে। প্রবৃদ্ধির দিক থেকে এর পরেই অবস্থান করছে এশিয়া-প্যাসিফিক অঞ্চল।

উত্তর আমেরিকা বাদে বিশ্বের প্রায় সব অঞ্চলেই ট্যাবলেটের বাজারে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। যদিও উত্তর আমেরিকায় বার্ষিক হিসাবে কিছুটা মন্দা ছিল, তবে বছরের শেষ ভাগের উৎসব মৌসুম সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে দেয়। বড় নির্মাতা প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের মূল্যছাড়ের কারণে ওই সময়ে বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ওমডিয়ার রিসার্চ ম্যানেজার হিমানি মুক্কা বলেন, ‘২০২০ সালে মহামারীর কারণে ট্যাবলেটের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। এরপর ২০২৫ সালেই সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধি দেখা গেছে।’

তিনি আরও জানান, এই প্রবৃদ্ধির পেছনে দুটি বড় কারণ রয়েছে। একটি হলো উৎসবকেন্দ্রিক কেনাকাটার প্রবণতা এবং অন্যটি হলো ভবিষ্যতে মেমোরি চিপের সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কায় আগেভাগেই উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে দেওয়া।

তবে ২০২৫ সালের এই ইতিবাচক ধারা দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তার মতে, চলতি বছরে মেমোরি চিপের দুষ্প্রাপ্যতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে নির্মাতাদের জন্য প্রতিযোগিতা ও মুনাফার ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কারা রোজা না রাখলেও দায়মুক্ত

রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার অনুশীলনের...

পিত্তথলির ক্যানসার: ঝুঁকি ও প্রতিরোধ

গলব্লাডার বা পিত্তথলি হলো যকৃতের নিচে থাকা একটি ছোট...

চোখের যত্নে খাদ্যতালিকায় শিকড়জাতীয় খাবার

বয়স, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের প্রভাব দৃষ্টিশক্তির ওপর সরাসরি পড়ে।...

এআই ব্যবহার ও কার্বন নিঃসরণ: বৈশ্বিক প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আজকাল দ্রুত গতিতে বিস্তার লাভ...

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নবনির্বাচিত...

শিশুদের খাবারে ভয়ংকর ভেজাল, শিবচরে প্রশাসনের অভিযান

সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর...

আবু বকর (রা.)-এর নেতৃত্ব নির্বাচনের ধর্মীয় ও রাজনৈতিক কারণ

নবী মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ঐকমত্যে হজরত...

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয়

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬-২৭ এ...

সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আহতরা

শরীয়তপুরের সখিপুরে গাভির দুধ বিক্রি করাকে কেন্দ্র করে দুই...

গাইবান্ধায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গাইবান্ধা সদর উপজেলায় নিজ শয়নঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত...

গোড়ালি ব্যথা কমাতে সহজ ঘরোয়া উপায়

ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার হলো পায়ের গোড়ালির হাড়ের...

নারী উদ্যোক্তার মাছের ব্যবসা: অসাধারণ সাফল্যের গল্প

কিশোরগঞ্জের ভৈরব কিংবা চট্টগ্রামের ফিশারিঘাটের আড়তে রাতের অন্ধকারে এক...

কারাগার থেকে রাজদরবার: ইউসুফ (আ.)-এর অনন্য যাত্রা

নবী ইউসুফ (আ.)-এর জীবনের ঘটনাপ্রবাহ কোরআনে হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়ভাবে...

রাত জাগা অভ্যাস ও হৃদ্‌রোগ ঝুঁকি সম্পর্কিত গবেষণা

বর্তমান ব্যস্ত জীবনে রাত জেগে পড়াশোনা, কাজ, মোবাইল বা...
spot_img

আরও পড়ুন

কারা রোজা না রাখলেও দায়মুক্ত

রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার অনুশীলনের সময়। প্রাপ্তবয়স্ক ও সুস্থমস্তিষ্ক মুসলমানদের ওপর রোজা ফরজ। তবে ইসলাম একটি সহজ ও মানবিক জীবনব্যবস্থা...

পিত্তথলির ক্যানসার: ঝুঁকি ও প্রতিরোধ

গলব্লাডার বা পিত্তথলি হলো যকৃতের নিচে থাকা একটি ছোট গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পিত্তরস সংরক্ষণ ও নিঃসরণে সহায়তা করে। পিত্তথলির ক্যানসার সাধারণত অভ্যন্তরীণ আস্তরণ বা...

চোখের যত্নে খাদ্যতালিকায় শিকড়জাতীয় খাবার

বয়স, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের প্রভাব দৃষ্টিশক্তির ওপর সরাসরি পড়ে। আধুনিক জীবনে স্ক্রিননির্ভরতা বাড়ার ফলে চোখের ওপর চাপও বেড়েছে। এ প্রেক্ষাপটে দৃষ্টিশক্তি সুরক্ষায় পুষ্টিকর খাবারের...

এআই ব্যবহার ও কার্বন নিঃসরণ: বৈশ্বিক প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আজকাল দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। তবে এআই-এর পরিবেশগত প্রভাব নিয়ে তেমন আলোচনা হয় না। অফিস, কারখানা ও ডিজিটাল সেবায়...
spot_img