Monday, February 16, 2026
23 C
Dhaka

বিজ্ঞানীরা যেভাবে পৃথিবীর প্রাণধারণের রহস্য ব্যাখ্যা করছেন

পৃথিবী কেন প্রাণের উপযোগী, অথচ অন্য পাথুরে গ্রহগুলো কেন জীবন ধারণে ব্যর্থ—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন। নাসার অর্থায়নে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডলে দীর্ঘ সময় ধরে অক্সিজেনের স্থিতিশীলতা বজায় থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে গ্রহটির শক্তিশালী চৌম্বকক্ষেত্র।

গবেষণায় বলা হয়, পৃথিবীর কেন্দ্রের গভীর স্তর থেকে উৎপন্ন এই অদৃশ্য চৌম্বক রক্ষাকবচ শুধু দিকনির্ণয়ে সহায়ক নয়, বরং বায়ুমণ্ডলের প্রাণবায়ু ধরে রাখার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করে। বিজ্ঞানীরা কয়েক লাখ বছর আগে গঠিত শিলা ও পাথর বিশ্লেষণ করে দেখেছেন, শীতল হওয়ার সময় এসব শিলার ভেতরে সেই সময়কার চৌম্বকক্ষেত্রের সূক্ষ্ম সংকেত সংরক্ষিত হয়ে থাকে। এসব সংকেত বিশ্লেষণের মাধ্যমে ফ্যানেরোজোয়িক যুগে চৌম্বকক্ষেত্রের শক্তির ওঠানামা নির্ণয় করা সম্ভব হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৫৪ কোটি বছর ধরে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের শক্তি ও বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা একই ধারায় ধীরে ধীরে বেড়েছে। বিশেষ করে ৩৩ কোটি থেকে ২২ কোটি বছর আগে উভয় ক্ষেত্রেই বড় ধরনের উত্থান লক্ষ্য করা যায়। গাণিতিক ও পরিসংখ্যানগত বিশ্লেষণ নিশ্চিত করেছে, এই মিল কাকতালীয় নয়; বরং এর পেছনে গভীর বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে।

গবেষকদের মতে, শক্তিশালী চৌম্বকক্ষেত্র বায়ুমণ্ডলকে সূর্যের ক্ষতিকর কণা বা সোলার উইন্ড থেকে রক্ষা করে। এই সুরক্ষা না থাকলে সোলার উইন্ড বায়ুমণ্ডলের গ্যাসগুলো ধীরে ধীরে মহাকাশে উড়িয়ে নিয়ে যেত, ফলে অক্সিজেন দ্রুত হ্রাস পেত। পৃথিবীর চৌম্বকক্ষেত্র মূলত কেন্দ্র ও ম্যান্টলের অভ্যন্তরীণ নড়াচড়ার ওপর নির্ভরশীল। এই নড়াচড়া আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও পুষ্টি উপাদানের সরবরাহ নিয়ন্ত্রণ করে, যা পরোক্ষভাবে অক্সিজেন উৎপাদন ও ব্যবহারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়,...

ট্রান্সকম সিইও সিমিন রহমানের চার মামলায় অব্যাহতি

বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম...

গোল্ডেন রুলে নিখুঁত চা প্রস্তুত করুন

চা বানানো যেন একধরনের বিজ্ঞান। তাপমাত্রা, সময়, দুধের পরিমাণ—সবই...

খামার থেকে উদ্যোক্তার পথে আসাদুজ্জামান

শহরের ব্যস্ততা, যানজট এবং ইটপাথরের অজস্র দেয়ালের মধ্যে জীবন...

আবহায় দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চারজনের

সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ...

ইপিজেড থেকে চুরি হওয়া মিনিট্রাকের খণ্ডিত অংশ মিলল সোনাগাজীতে

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া একটি মিনিট্রাকের যন্ত্রাংশ...

সহিংসতা রোধে রাষ্ট্র ও রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা চায় এমএসএফ

সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন...

জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানতের শিক্ষা

ইসলামি জীবনদর্শনে আমানতদারিকে ইমানের অন্যতম প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা...

তারেক রহমানের আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া...

ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

পাবনা জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

নির্বাচন পরবর্তী সময়ে পাবনার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের...

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

খুলনার নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে তালা...

ঈদ সামনে রেখে চট্টগ্রামে রঙিন ফ্যাশন উৎসব

বছর ঘুরে আবারও চট্টগ্রামে শুরু হয়েছে ঈদকে ঘিরে ফ্যাশনের...
spot_img

আরও পড়ুন

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইস্রাফিল খবির (রাজু) নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সন্ধ্যায় ফলাফল...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়, এটি জন্মগত প্রবৃত্তি। ইসলামের ফিতরাত থেকে বৌদ্ধধর্মের কার্মা পর্যন্ত প্রায় সব দর্শন স্বীকার করে যে...

ট্রান্সকম সিইও সিমিন রহমানের চার মামলায় অব্যাহতি

বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম গ্রুপ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং তাঁর মা, গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমানসহ ছয়জনকে...

গোল্ডেন রুলে নিখুঁত চা প্রস্তুত করুন

চা বানানো যেন একধরনের বিজ্ঞান। তাপমাত্রা, সময়, দুধের পরিমাণ—সবই স্বাদের ওপর প্রভাব ফেলে। রসায়নবিদ ও পুষ্টিবিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মানলে চা হবে আরও সুস্বাদু। প্রথমে...
spot_img