ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেড শিক্ষার্থীদের সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
রাজধানীর গুলশানে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবিডির পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং রোজটেক সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে রোজটেক সল্যুশনসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, চাকরি প্রাপ্তিতে সহায়তা, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতভিত্তিক জ্ঞান বিনিময় এবং বৈশ্বিক এআই প্রকল্পে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। কিংশুক গুপ্ত বলেন, শিক্ষার্থীদের শিল্পখাতের সাথে শিক্ষাকে সংযুক্ত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। মো. ইমরান হোসেন যোগ করেন, শিক্ষার্থীরা এন্টারপ্রাইজ মানের এআই পণ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
সিএ/এমআর


