স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি অংশ স্টোরেজ সমস্যা এড়াতে অপারেটিং সিস্টেম আপডেট এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই অভ্যাস ব্যক্তিগত তথ্য ও ফোনের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।
ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে সর্বশেষ সিকিউরিটি প্যাচ ইনস্টল না করলে গুরুতর নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলা হতে পারে। এতে ফোন ক্র্যাশ করা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য চুরির ঝুঁকি থাকে।
সাম্প্রতিক আপডেটে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডারের একটি ত্রুটি চিহ্নিত হয়েছে। এই ত্রুটির কারণে মিডিয়া প্লেয়ার ক্র্যাশ বা ফোন অটো রিস্টার্ট হতে পারে। যদিও পুরো সিস্টেম নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা নেই, তবুও ঝুঁকি এড়াতে আপডেট জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, স্টোরেজ বাঁচাতে অপ্রয়োজনীয় ছবি বা অ্যাপ মুছে ফেলা যেতে পারে, কিন্তু অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট এড়িয়ে চলা নিরাপদ নয়।
সিএ/এমআর


