Saturday, February 7, 2026
22 C
Dhaka

এআই সোশাল মিডিয়ায় তথ্য ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম মোল্টবুক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, প্ল্যাটফর্মটি থেকে হাজার হাজার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।

মোল্টবুক বিশ্বের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম, যা বিশেষভাবে এআই এজেন্টদের জন্য তৈরি। ২০২৬ সালের জানুয়ারিতে চালু হওয়া এই প্ল্যাটফর্মে কেবল এআই বট বা এজেন্টরাই পোস্ট, কমেন্ট ও যোগাযোগ করতে পারে। মানব ব্যবহারকারীরা এখানে অ্যাকাউন্ট খুলে পোস্ট করতে পারেন না, কেবল এআইয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের অনুসন্ধানে দেখা যায়, প্ল্যাটফর্মটির ত্রুটির কারণে প্রায় ১৫ লাখ এপিআই অথেন্টিকেশন টোকেন, ৩৫ হাজার ইমেইল ঠিকানা এবং এআই এজেন্টদের মধ্যকার কথোপকথন উন্মুক্ত হয়ে পড়ে। এমনকি লগইন না করা ব্যবহারকারীরাও কিছু লাইভ পোস্ট সম্পাদনা করতে পারছিলেন।

এই ঘটনার পেছনে ‘ভাইব কোডিং’ পদ্ধতিকে দায়ী করা হয়েছে, যেখানে মানুষের সরাসরি কোডিং ছাড়াই এআই দিয়ে পুরো প্ল্যাটফর্ম তৈরি করা হয়। উইজের বিশ্লেষণে বলা হয়েছে, এই সামাজিক মাধ্যমটি কার্যত মানুষের মাধ্যমে পরিচালিত বটের নেটওয়ার্কে পরিণত হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা এআইনির্ভর সফটওয়্যার তৈরিতে নিরাপত্তা যাচাইয়ের গুরুত্ব নতুন করে সামনে এনেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘরোয়া রূপচর্চায় আমলকী

আমলকী একটি পরিচিত ও সহজলভ্য ভেষজ ফল, যা দীর্ঘদিন...

সালাতুত তাসবিহের ফজিলত

সালাতুত তাসবিহ একটি বিশেষ নফল নামাজ, যার মাধ্যমে গুনাহ...

প্রতিদিন কিশমিশ খেলে কী হয়

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে প্রাকৃতিক খাদ্যাভ্যাসের গুরুত্ব দিন দিন...

পারমাণবিক বিদ্যুতে যুক্তরাষ্ট্র কেন শীর্ষে

বিশ্বজুড়ে শক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্বও...

রমজানের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৯...

ত্বক ও চুল সুস্থ রাখতে নিম

নিম একটি পরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও...

এআই দৌড়ে জেমিনাইয়ের উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে গুগলের এআই...

মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন

কুমিল্লার বরুড়া উপজেলার ওড্ডা গ্রামে অবস্থিত আড়াইশ বছরের পুরোনো...

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর...

প্লাজমা ইঞ্জিনে বদলাতে পারে মহাকাশ বিজ্ঞান

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া।...

উমরার সফরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

উমরার সফরে মক্কা ও মদিনায় অবস্থানকালে নানা অভিজ্ঞতার মুখোমুখি...
spot_img

আরও পড়ুন

ঘরোয়া রূপচর্চায় আমলকী

আমলকী একটি পরিচিত ও সহজলভ্য ভেষজ ফল, যা দীর্ঘদিন ধরে ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ছোট এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন সি...

সালাতুত তাসবিহের ফজিলত

সালাতুত তাসবিহ একটি বিশেষ নফল নামাজ, যার মাধ্যমে গুনাহ মাফের আশা করা হয়। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে জানা যায়, হজরত...

প্রতিদিন কিশমিশ খেলে কী হয়

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে প্রাকৃতিক খাদ্যাভ্যাসের গুরুত্ব দিন দিন বাড়ছে। এর মধ্যে কালো কিশমিশ একটি সহজলভ্য ও পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য, যা নিয়মিত খেলে শরীরের নানা...

পারমাণবিক বিদ্যুতে যুক্তরাষ্ট্র কেন শীর্ষে

বিশ্বজুড়ে শক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুৎ বর্তমানে কার্যকর ও নির্ভরযোগ্য উৎস হিসেবে নিজেকে...
spot_img