Saturday, March 21, 2026
20 C
Dhaka

হোয়াটসঅ্যাপের এনক্রিপশন নিয়ে নতুন বিতর্ক

হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি মামলায় দাবি করা হয়েছে, মেটা চাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথাকথিত ‘প্রাইভেট’ বার্তায় প্রবেশাধিকার পেতে পারে। বিষয়টি সামনে আসার পর প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

মামলার সূত্র ধরে জানা যায়, অভিযোগকারীদের দাবি—মেটা প্রায় সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত যোগাযোগে প্রবেশের সক্ষমতা রাখে। তবে মেটা এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই দাবি “একেবারেই মিথ্যা ও হাস্যকর”।

মেটার বক্তব্য অনুযায়ী, মামলাটি মূলত ইসরায়েলভিত্তিক স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে পরোক্ষভাবে সহায়তা করার উদ্দেশ্যে করা হয়েছে। উল্লেখযোগ্য যে, সম্প্রতি হোয়াটসঅ্যাপের করা মামলায় এনএসও গ্রুপ যুক্তরাষ্ট্রের আদালতে পরাজিত হয়েছে।

মেটার বিরুদ্ধে এই মামলাটি করেছে আন্তর্জাতিক আইন ফার্ম কুইন ইমানুয়েল উর্কহার্ট অ্যান্ড সালিভান। প্রতিষ্ঠানটির দাবি, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কিছু হুইসেলব্লোয়ারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এই অভিযোগ তুলেছে।

এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা অভিযোগটিকে সন্দেহের চোখে দেখছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিরাপত্তা প্রকৌশল বিভাগের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, অভিযোগ সত্য হলে বিষয়টি গোপন রাখা প্রায় অসম্ভব হতো। কারণ এত বড় একটি ঘটনা দীর্ঘদিন কোম্পানির ভেতরে লুকিয়ে রাখা কঠিন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, হোয়াটসঅ্যাপের বার্তা পড়ার সক্ষমতা নিয়ে তদন্ত হলেও অভিযোগটি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ দাবি করে, তাদের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় শুধু প্রেরক ও প্রাপকই বার্তা পড়তে পারেন। মাঝখানে কোনো সার্ভার বা তৃতীয় পক্ষের তা ডিকোড করার সুযোগ নেই।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ।...

সিলেটি আখনি বিরিয়ানির স্বাদ বাড়ানোর টিপস

ঈদের দিন পরিবারের জন্য সিলেটের আখনি বিরিয়ানি রান্না করতে...

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল...

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

এক্সএআই-র নৈতিকতা ও আইনি প্রশ্নের মুখে

ছবি ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করার...

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী...

ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা বহন করে ঈদ

ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আনন্দের পাশাপাশি...

ঈদের টেবিলে নতুন ডেজার্ট কটন ক্যান্ডি সেমাই

ঈদের আনন্দে ছোটদের জন্য আকর্ষণীয় একটি ডেজার্ট হতে পারে...

এআইয়ের চাপে বদলে যাচ্ছে ভারতের আইটি খাত

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের মধ্যে ভারতের বিশাল আইটি ও...

লাখো মুসল্লির নিরাপত্তায় মাঠে বিজিবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ...

ঈদে সুস্থ থাকতে খাবারে রাখতে হবে নিয়ন্ত্রণ

রমজানের এক মাস সংযমের পর ঈদের সময়ে হঠাৎ ভারী...

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক...

চাঁদ দেখার পর করণীয় সম্পর্কে ইসলামী নির্দেশনা

ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় মাসের শুরু...
spot_img

আরও পড়ুন

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমেরিকার মিনেসোটার এক শহর গত ২০ বছর ধরে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকে আড়াল...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ। এই বিরিয়ানিতে ব্যবহৃত উপকরণগুলো এবং সেগুলো তৈরির ধাপগুলো হলো: উপকরণ: সেদ্ধ চাল ৩ কাপ, শর্ষের তেল...

সিলেটি আখনি বিরিয়ানির স্বাদ বাড়ানোর টিপস

ঈদের দিন পরিবারের জন্য সিলেটের আখনি বিরিয়ানি রান্না করতে চাইলে প্রয়োজন কিছু নির্দিষ্ট মসলা ও উপকরণ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম। উপকরণ: তেল আধা কাপ ও...

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল মাসের প্রথম দিন উদ্‌যাপিত ঈদুল ফিতর আনন্দ এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে। হিজরি সনের শাওয়াল...
spot_img